
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে ফের ভয়াবহ সামরিক হামলার হুমকি দিয়েছেন। প্রয়োজনে ইরানের বাকি অবকাঠামো ও সামরিক সক্ষমতা সম্পূর্ণ ধ্বংস করে দেওয়ার কথা জানিয়েছেন তিনি। গত বৃহস্পতিবার ওয়াশিংটনের হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এ ধরনের কঠোর বার্তা দেন। বৃহস্পতিবার (৫ নভেম্বর) হোয়াইট হাউসের ওভাল অফিসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন মার্কিন প্রেসিডেন্ট।
ইরানের বিষয়ে পরবর্তী পদক্ষেপ সম্পর্কে খুব দ্রুত সিদ্ধান্ত নেওয়া হবে জানিয়ে ট্রাম্প বলেন, ‘এখন আমাদের একটি সিদ্ধান্ত নেওয়ার সময় এসেছে। আমরা কি এই বিষয়টি এমনভাবে চূড়ান্ত করব যাতে ভবিষ্যতে এমন কোনো ঘটনার আর পুনরাবৃত্তি না হয়?’ ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের সম্ভাবনা নিয়ে মুখ খুললেও ঠিক কবে নাগাদ চূড়ান্ত ঘোষণা দেওয়া হবে, সে বিষয়ে নির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেননি তিনি। আমরা কি আরও এগিয়ে গিয়ে বিষয়টিকে এমনভাবে নিশ্চিত করব, যাতে ভবিষ্যতে এমন ঘটনা আর কখনোই না ঘটে?’। আর এ বিষয়ে আপনারা খুব শিগগিরই জানতে পারবেন।’।
ট্রাম্পের দাবি, চলতি বছরের ফেব্রুয়ারি মাস থেকে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সঙ্গে চলমান দ্বন্দ্বে ইরানের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। তার মতে, দেশটির বর্তমানে বিধ্বস্ত অবকাঠামো এবং সামরিক শক্তি পুনরায় গড়ে তুলতে প্রায় ২৫ বছর সময় লেগে যেতে পারে।
এ সময় মধ্যস্থতাকারীদের মাধ্যমে পরমাণু কর্মসূচির ভবিষ্যৎ নিয়ে ইরানের কোনো প্রস্তাব যুক্তরাষ্ট্রের কাছে এসেছে কিনা এবং ওয়াশিংটন তাতে সম্পৃক্ত কি না, এমন প্রশ্নের উত্তরে ট্রাম্প বলেন, ‘আমাদের অনুমোদন ছাড়া তারা কিছুই করছে না।’