1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নির্বাচন ঘিরে অনৈতিক তৎপরতা, সহিংসতার অভিযোগ বিএনপির - আজকের কাগজ
শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন
শিরোনাম:
হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু সন্ধ্যার মধ্যে ৩ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝড়ের পূর্বাভাস বিচার বিভাগের সব দুর্নীতির শেকড় তুলে আনতে চাই: আইনমন্ত্রী কলেজে ঢুকে শিক্ষিকাকে জুতাপেটা করলেন বিএনপি নেতা এমপিদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা বাতিলের আইন মন্ত্রিসভায় অনুমোদন ৬৮ হাজার ৪৫০ টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়ল দুটি জাহাজ সরকার সতর্কতার সঙ্গে ডিজেলের দাম সমন্বয় করেছে: বাণিজ্যমন্ত্রী বিরোধীরা অরাজকতা করলে রাজপথে মোকাবিলার হুঁশিয়ারি বিএনপির ১৩ বছরেও শেষ হয়নি রানা প্লাজা হত্যা মামলা, দ্রুত নিষ্পত্তির আশ্বাস রাষ্ট্রপক্ষের ‘কুমিল্লা পলিটেকনিকে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৩২

নির্বাচন ঘিরে অনৈতিক তৎপরতা, সহিংসতার অভিযোগ বিএনপির

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১১ ফেব্রুয়ারী, ২০২৬ ৭:০৯ পিএম
শেয়ার করুন

নির্বাচনের আগের দিন সৈয়দপুর বিমানবন্দরে বিপুল পরিমাণ অর্থসহ জামায়াত নেতা আটক হওয়ার ঘটনাকে দলটির ‘দেউলিয়াত্ব ও অনৈতিক প্রভাব বিস্তারের চেষ্টা’ হিসেবে দেখছে বিএনপি।

দলটির দাবি, যারা ইনসাফ ও দুর্নীতির বিরুদ্ধে কথা বলে, তাদের পক্ষ থেকে টাকা দিয়ে ভোট কেনা চরম দ্বিচারিতা।

বুধবার (১১ ফেব্রুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপির নির্বাচন পরিচালনা কমিটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন কমিটির মুখপাত্র ও দলের চেয়ারম্যানের উপদেষ্টা মাহদী আমিন।

ভোটারদের পরিচয় নিশ্চিত করার দাবি
সংবাদ সম্মেলনে মাহদী আমিন এক বিশেষ আশঙ্কার কথা জানান।

তিনি বলেন, দেশের বিভিন্ন জায়গায় প্রচুর বোরকা ও নিকাব বানানোর খবর আমরা পেয়েছি। বিএনপি নারীর আব্রু ও পর্দার বিষয়ে সর্বোচ্চ শ্রদ্ধাশীল। কিন্তু ধর্মীয় পোশাকের অপব্যবহার করে কেউ যাতে জাল ভোট দিতে না পারে, সে বিষয়ে সতর্ক থাকতে হবে।
তিনি দাবি জানান, সন্দেহজনক ভোটারের পরিচয় নিশ্চিত করতে এনআইডি কার্ড বা পাসপোর্টের ছবির মতো করে মুখমণ্ডলের প্রয়োজনীয় অংশ উন্মোচন করতে হবে।

এ প্রক্রিয়াটি নারী প্রিসাইডিং অফিসার বা এজেন্টের উপস্থিতিতে সম্পন্ন করার জোর দাবি জানান তিনি।
সৈয়দপুর বিমানবন্দর কাণ্ড
ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের অর্থসহ আটক হওয়া প্রসঙ্গে মাহদী আমিন বলেন, টানা চারদিন দেশের সব ব্যবসায়িক কার্যক্রম বন্ধ। এ সময়ে কোন ব্যবসায়িক প্রয়োজনে অর্ধ কোটি টাকা বহন করা হচ্ছে, তা বোঝার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নেই। এটি স্পষ্টতই আচরণবিধির লঙ্ঘন।

শুধু সৈয়দপুর নয়, ঢাকা-১৫, কুমিল্লা, নোয়াখালী ও খুলনাসহ বিভিন্ন স্থানে এমন অবৈধ লেনদেনের খবর পাওয়া যাচ্ছে।
তিনি আরও অভিযোগ করেন, জামায়াত-শিবির কর্মীরা বাসায় গিয়ে ভোটারদের বিকাশ নম্বর ও ভোটার আইডি সংগ্রহ করছে। তবে জান্নাতের টিকিটের প্রলোভন বা অর্থের এ প্রস্তাব ধর্মপ্রাণ মানুষ প্রত্যাখ্যান করেছে বলে তিনি দাবি করেন।

সহিংসতা ও অবৈধ সিলের অভিযোগ
বিএনপির এ নেতা অভিযোগ করেন, দেশের বিভিন্ন স্থানে ভোটারদের ভয় দেখাতে বাঁশ, পাইপ ও স্ট্যাম্প জড়ো করা হচ্ছে। তিনি বগুড়া-৪ আসনের একটি ঘটনার কথা উল্লেখ করে বলেন, নন্দীগ্রামে জামায়াত কর্মীদের হামলায় ইউনিয়ন বিএনপির সভাপতি মাসুদ রানার চোখ ক্ষতিগ্রস্ত হয়েছে।

এ খবর শুনে তার মা স্ট্রোক করে মারা গেছেন। আমরা এর বিচার চাই।
এছাড়া লক্ষ্মীপুরে সিল উদ্ধারের ঘটনায় গ্রেপ্তারকৃত মুদ্রণ খনির মালিকের জবানবন্দি উল্লেখ করে তিনি বলেন, জামায়াত নেতার নির্দেশেই যে এসব জাল সিল তৈরি হচ্ছিল, তা এখন প্রমাণিত।
ভোটার ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের প্রতি আহ্বান

আগামীকালকের (১২ ফেব্রুয়ারি) নির্বাচনে বিএনপির বিজয় অনিবার্য উল্লেখ করে মাহদী আমিন বলেন, দীর্ঘ দেড় দশকের লড়াইয়ের পর এ নির্বাচন জনগণের রাষ্ট্রীয় মালিকানা ফিরে পাওয়ার লড়াই। আমরা রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সদস্যদের প্রতি আহ্বান জানাই, আপনারা গণতন্ত্র ও ভোটাধিকারের পক্ষে থাকুন।

ভোটারদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আগামীকাল সকালে যত দ্রুত সম্ভব ভোট কেন্দ্রে আসুন। কোনো ষড়যন্ত্র বা সহিংসতায় পা না দিয়ে শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করে বিজয় নিশ্চিত করুন।

সংবাদ সম্মেলনে দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি এবং নির্বাচনের সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে নির্বাচন কমিশনের প্রতিও কঠোর পদক্ষেপ নেওয়ার দাবি জানানো হয়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *