1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নির্বাচন নিয়ে বিএনপিকে তারেক রহমানের কড়া বার্তা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

নির্বাচন নিয়ে বিএনপিকে তারেক রহমানের কড়া বার্তা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর, ২০২৫ ৮:২৯ পিএম
শেয়ার করুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সহজ হবে না জানিয়ে বিএনপিকে সতর্ক করেছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

তিনি বলেন, ‘আগামী নির্বাচন সহজ হবে না। বিএনপি যদি সতর্ক না হয়, তাহলে দেশের অস্তিত্ব, সার্বভৌমত্ব ও গণতন্ত্র হুমকির মুখে পড়বে।’

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাজধানীর ফার্মগেটে কেআইবি মিলনায়তনে বিএনপির ‘দেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক সেমিনারে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা বলেন তিনি।

আসন্ন নির্বাচন প্রসঙ্গে তারেক রহমান আরও বলেন, ‘সামনের নির্বাচন সহজ নয়, অনেকেই এই কথা হেসেখেলে উড়িয় দিয়েছেন। আজ তারা তা অনুধাবন করতে পারছেন।’তারেক রহমান বলেছেন, তাদের পরিকল্পনা দলীয় হলেও তা দেশের জন্য প্রণীত, দেশের মানুষের কথা মাথায় রেখেই তা তৈরি করা হয়েছে।

দেশের গণতন্ত্র ও সার্বভৌমত্ব রক্ষা করতে হলে দলের সব নেতাকর্মীকে জনগণের কাছে গিয়ে ধানের শীষের পক্ষে জনরায় আনার আহ্বান জানিয়ে তিনি বলেন, বিএনপির দেশ গড়ার পরিকল্পনা দলীয় হলেও তা দেশের মানুষের জন্য। নেতাকর্মীদের এই পরিকল্পনা নিয়ে মানুষের দ্বারে দ্বারে যেতে হবে।

তিনি বলেন, দেশ গড়ার পরিকল্পনা নিয়ে বিএনপির নেতাকর্মীরা যদি মানুষের কাছে না যান, তাহলে অন্য দলগুলো মানুষকে বিভ্রান্ত করার সুযোগ পাবে।

তারেক রহমান বলেন, আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে জনরায় আনতে হলে সর্বোচ্চ আন্তরিকতা নিয়ে কাজ করতে হবে।

এদিকে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে তপশিল ঘোষণা করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তপশিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।

বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) সন্ধ্যায় ৬টায় বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে এ তপশিল ঘোষণা করেন তিনি।

এই বিভাগের আরো খবর