1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নির্বাচনে ফাউল করলে খবর আছে: সেতুমন্ত্রী - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬, ১১:২২ অপরাহ্ন
শিরোনাম:
এমপিওভুক্ত শিক্ষক, দ্বৈত নাগরিক, ঋণখেলাপিরা স্থানীয় সরকার নির্বাচনে অংশ নিতে পারবেন না: ইসি পুলিশের ৪ ডিআইজিসহ ১৪ কর্মকর্তাকে বদলি চিকিৎসক নেই, ওষুধ নেই—দুই বছর ধরে বন্ধ স্বাস্থ্যকেন্দ্র শালিসকারীকে হাতুড়ি দিয়ে হত্যাচেষ্টা, অভিযুক্ত গ্রেপ্তার এইচএসসি পরীক্ষায় পুরোনো প্রশ্ন বিতরণ, ফুলবাড়ীতে সচিবসহ ৪ জনকে অব্যাহতি গজারিয়ায় মাথাভাঙ্গা খালের কচুরিপানা পরিষ্কার করলেন এমপি কামরুজ্জামান রতন চট্টগ্রামে শিশু বলাৎকারের মামলায় মাদ্রাসা শিক্ষককে গ্রেপ্তার ২০৩০ সালের মধ্যে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি অর্ধেকে নামানোর অঙ্গীকার পুনর্ব্যক্ত বাংলাদেশের মোদীর বাসভবনের সামনে থেকে আটক রাহুল-প্রিয়াঙ্কা কেউ ভালো না করলে দপ্তর পুনর্বণ্টন করতে পারেন প্রধানমন্ত্রী: তথ্য উপদেষ্টা

নির্বাচনে ফাউল করলে খবর আছে: সেতুমন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ২২ ডিসেম্বর, ২০২৩ ১২:২৫ পিএম
শেয়ার করুন

নির্বাচনে কোনো ধরনের আচরণবিধি ভাঙা যাবে না বলে দলীয় প্রার্থীদের আহ্বান জানিয়েছেন নোয়াখালী-৫ আসনের নৌকার প্রার্থী ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, নির্বাচনে কোন স্বতন্ত্র প্রার্থীকে হুমকি-ধমকি দেওয়া যাবে না। নির্বাচনের আচরণবিধি মেনে চলতে হবে। ফাউল করলে খবর আছে।কোনো তদবির করা হবে না।

আজ শুক্রবার বিকেলে নোয়াখারীর কোম্পানিগঞ্জের বসুরহাট পৌরসভার চত্বরে নির্বাচনী পথসভায় ওবায়দুল কাদের এসব কথা বলেন। উপজেলা আওয়ামী লীগ এ সভার আয়োজন করে।

ওবায়েদুল কাদের বলেন, ২৮ তারিখ আওয়ামী লীগ পালিয়ে যাবে, শেখ হাসিনা পালিয়ে যাবে বলেছিল।কিন্তু সেদিন বিএনপি নিজেরাই ২৮ তারিখ পল্টন থেকে দৌড়াতে দৌড়াতে পালিয়ে গেছে।

পথসভায় স্লোগান তুলে বিএনপির ‍উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, বিএনপি’র আন্দোলন ভুয়া, অবরোধ ভুয়া, ধর্মঘট ভুয়া, ২৮ তারিখ ভুয়া। বিএনপি ২৮ তারিখ পুলিশকে পিটিয়ে পিটিয়ে হত্যা করেছে। কারাগারে তো তারাই থাকবে।

তারা ফৌজদারি অপরাধ করেছে। ফাইনাল খেলা হবে ৭ জানুয়ারি।

ওবায়দুল কাদের বলেন, বাংলাদেশের গণতন্ত্রকে বাঁচাতে হলে নির্বাচনকে বাঁচাতে হবে। দেশ রক্ষার্থে সংবিধান মানতে হবে। স্বাধীনতা রক্ষাকে আওয়ামী লীগকে রাখতে হবে।

যুক্তরাষ্ট্র বলেছিলেন নির্বাচনে বাধা দিলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। এখন কারা নির্বাচন বানচাল করার চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া দরকার।

নির্বাচনী প্রচারণায় সরকারি সুবিধা গ্রহণ করেননি উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, আমি আমার নির্বাচনী এলাকায় প্রবেশের সময় কোনো ধরনের জাতীয় পতাকা ব্যবহার করিনি। আমাদের নেত্রীও সিলেটের জনসভায় যোগ দেওয়ার সময় কোনো ধরনের সরকারি সুযোগ গ্রহণ করেননি।

এর আগে সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মা- বাবার কবর জিয়ারতের মধ্য দিয়ে নির্বাচনী পথসভা শুরু করেন। এটি ছিল দ্বাদশ জাতীয় নির্বাচনে ওবায়দুল কাদেরের প্রথম পথসভা। অনুষ্ঠানে উপস্তিত নেতাকর্মীকে নিজ নিজ এলাকায় নৌকার প্রার্থীকে বিজয়ী করার আহ্বান জানান তিনি।

এই বিভাগের আরো খবর