1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
নির্বাচিত হলে ১১ দলীয় জোট আগামীতে দেশে একটা ঐক্যের সরকার গঠন করবেঃ ডা. শফিকুর রহমান - আজকের কাগজ
রবিবার, ২৬ এপ্রিল ২০২৬, ০৯:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বিপিসির জ্বালানিবাহী জাহাজ পেরিয়েছে ‘রেড জোন’ পুলিশসহ জরুরি সেবায় নিয়োজিতদের জ্বালানি তেলের রেশনিং তুলে নেওয়া হয়েছে টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ‘দেখে নেওয়ার হুংকার’ নিউজিল্যান্ডের গুলির শব্দ শুনে ট্রাম্পকে রেখেই আত্মরক্ষার পথ বেছে নেন মেলানিয়া ফেসবুক পোস্টকে কেন্দ্র করে ছাত্রদল-শিবির সংঘর্ষ, আহত ৬ সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি আমদানির সুবিধা বাতিলের বিল পাস রাজস্ব কর্মকর্তা ‘খুন’ : র‍্যাবের জালে ৩ ছিনতাইকারী জুতাপেটার ঘটনায় সেই নারী শিক্ষক বরখাস্ত ওয়াশিংটনে সাংবাদিকদের নৈশ্য ভোজে গুলির ঘটনায় বিশ্বনেতাদের প্রতিক্রিয়া আইভীকে নতুন মামলায় গ্রেপ্তার না করার নির্দেশ

নির্বাচিত হলে ১১ দলীয় জোট আগামীতে দেশে একটা ঐক্যের সরকার গঠন করবেঃ ডা. শফিকুর রহমান

মাহবুবুর রহমান মিয়াজী
  • আপডেট টাইম : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬ ৬:০৭ পিএম
শেয়ার করুন

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমান বলেছেন, আগামীতে নির্বাচিত হলে ১১ দলীয় জোট দেশে একটা ঐক্যের সরকার গঠন করবে। আমাদের প্রতিদ্বন্দ্বীরা হেরে গেলেও তাদেরকে নিয়ে ঐক্যের সরকার গঠন করা হবে। আগামীর বাংলাদেশ হবে তারুণ্যের বাংলাদেশ,যুবকদের বাংলাদেশ। পেছনের সব ঐতিহ্যকে ধারণ করে আমরা সামনে এগিয়ে যাব। আমাদের লক্ষ্য বাংলাদেশে ঐক্য সৃষ্টি করা। আমরা জাতিকে ঐক্যের বার্তা দিচ্ছি। তিনি বলেন, দেশের যুবসমাজকে আমরা দেশ গড়ার হাতিয়ারে পরিণত করব। তারা বেকার ভাতা চায় না। তারা দক্ষ যুবসমাজে পরিণত হতে চায়। আমরা এই বাংলাদেশকে যুবকদের হাতে তুলে দিতে চাই। আমরা যাদেরকে প্রার্থী করেছি তাদের ৬২ ভাগ যুবক। এটা তারুণ্যের বাংলাদেশ। এ দেশের প্রত্যেকটা নাগরিকের ন্যায়বিচার করার ও পাওয়ার অধিকার আছে। আমরা এদেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করব। দেশের একজন সাধারণ নাগরিকের যে বিচার প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষেত্রে সেই বিচার নিশ্চিত করা হবে। জামায়াত আমির বলেন, আমাদের প্রতিপক্ষ যদি ভোটে পরাজিত হয় তারপরও আমরা তাদেরকে নিয়ে ঐক্যের সরকার গঠন করব। তবে তাদেরকে কথা দিতে হবে ব্যাংক ডাকাতি, অনিয়ম-দুর্নীতি, চাঁদাবাজি বন্ধ করতে হবে। মানুষের পকেটে হাত দেওয়া বন্ধ করতে হবে।
তিনি আরও বলেন, জুলাইকে সম্মান করতে হবে। জুলাই সংস্কারের সব শর্ত বাস্তবায়নে অঙ্গীকার করতে হবে। আমরা এই জাতিকে কোনোভাবেই আর বিভক্ত করতে চাই না।
তিনি বলেন, সব ধর্মের মানুষকে নিশ্চয়তা দিচ্ছি আপনারা ধর্মীয় স্বাধীনতা ভোগ করবেন। আপনারা পূর্ণ স্বাধীনতা ভোগ করবেন। কেউ আপনাদের স্বাধীনতায় হস্তক্ষেপ করতে পারবে না।
জামায়াত আমির শফিকুর রহমান বলেন, আমরা শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন করতে চাই। এই শিক্ষা দিয়ে কোনো লাভ হবে না। শিক্ষা যদি ভালো না হয় ভালো জাতি আমরা গড়ে তুলতে পারব না। শিক্ষার ক্ষেত্রে বড় পরিবর্তন লাগবে।
তিনি বলেন, বাংলাদেশের মানুষ একটা পরিবর্তন চায়। ১৩ তারিখ যে পরিবর্তনটা আসবে সেটা আসবে যুবসমাজের আকাঙ্ক্ষার ভিত্তিতে। আমরা আর কোনো ফ্যাসিবাদ দেখতে চাই না। আমরা আর কোনো আধিপত্য দেখতে চাই না। আমরা একটি মানবিক বাংলাদেশ দেখতে চাই। আগামী দিনে ১১ দল আপনাদের পক্ষ হয়ে এ জাতিকে পরিচালিত করবে। মন্ত্রিপরিষদের সিনিয়র একজন সদস্য পাবে চৌদ্দগ্রামের জনগণ।
জামায়াত আমির বলেন, গত সাড়ে ১৫ বছর দেশবাসী মজলুম ছিলেন। যারা দীর্ঘদিন মজলুম ছিলেন তাদের পক্ষেই বাংলাদেশ থাকবে। আমরা জামায়াতে ইসলামীর বিজয় চাচ্ছি না। আমরা ১৮ কোটি মানুষের বিজয় চাচ্ছি। ১৮ কোটি মানুষের বিজয়ই হবে ১১ দলের বিজয়। জনগণকে সঙ্গে নিয়ে ১১ দল লড়ে যাবে। বিজয়ের লক্ষ্যে আমরা চূড়ান্ত ভোটের লড়াই করছি। আমাদের বিজয় নিশ্চিত হবে, ইনশাআল্লাহ।
তিনি বলেন, ৫ আগস্টের পর আপনারা দেখেছেন কার কী ভূমিকা। আপনারা আমাদের ভূমিকা দেখলে সিদ্ধান্ত নিতে কঠিন হবে না বলে বিশ্বাস করি।
জামায়াত আমির বলেন, যারা মা-বোনদের গায়ে হাত দেয়, তাদের ইজ্জতে হাত দেয়, তাদের হাতে এ দেশের ৯ কোটি মা-বোন নিরাপদ নয়। এখন তাদের মাথা গরম হয়ে গেছে। সাধারণ নারীরা বলছে নিরাপত্তার জন্য আমাদের ১১ দল প্রয়োজন। তখন এগুলো শুনে তাদের মাথা গরম হয়ে যাচ্ছে। বন্ধুরা মাথা গরম করবেন না। এখন তো মাঘ মাস। এত তাড়াতাড়ি মাথা গরম করলে কিভাবে হবে?
কোনো দলের নাম উল্লেখ না করে এ সময় জামায়াত আমির বলেন, আপনারা নারী সমাজকে সম্মান করতে শিখুন। মা-বোনদেরকে সম্মান করতে শিখুন। তাদের গায়ে হাত দেবেন না। আমাদেরকে কঠোর হতে বাধ্য করবেন না।
তিনি আরও বলেন, জুলাইকে অনেকে স্বীকার করে না। জুলাই যোদ্ধাদেরকে অনেকেই তুচ্ছ-তাচ্ছিল্য করে। অথচ তাদের কারণেই আজকে আপনারা কথা বলতে পারছেন। আমরা কথা বলতে পারছি।
শফিকুর রহমান বলেন, চাঁদাবাজিসহ সব দুর্নীতি সমাজ থেকে দূর করে দিতে চাই। এমন একটা সমাজ বিনির্মাণ করতে চাই, যেখানে প্রত্যেকটা নাগরিক ইজ্জত-সম্মান এবং তার সম্পদ নিয়ে নিরাপদে বসবাস করতে পারবে।
কোনো দলের নাম উল্লেখ না করে তিনি বলেন, আপনারা চাঁদাবাজি-লুটপাট ছেড়ে দেন। এক সময় আপনারা মজলুম ছিলেন, এখন কেন জালিমের পথ বেছে নিতে চাচ্ছেন। আল্লাহ যদি আমাদেরকে সরকার গঠনের তৌফিক দেন, তাদেরকে সংশোধনের জন্য আমরা সুযোগ দেব। যদি তারা সংশোধন না হয়, তাহলে তাদেরকে কঠোর হাতে দমন করা হবে।
শফিকুর রহমান বলেন, সরকারি-বেসরকারি চাকরি যারা করছেন, অনেকেই সম্মানজনক বেতন পাচ্ছেন না। সেই বিষয়গুলো নিয়ে আমরা কাজ করব। সরকারি-বেসরকারি সব কর্মকর্তা-কর্মচারী যেন সম্মানের সঙ্গে বাঁচতে পারেন, সেই ব্যবস্থা করা হবে।
আমাদের গণজোয়ার দেখে কেউ কেউ মিথ্যা অপবাদ এবং বিভ্রান্তি ছড়াচ্ছে উল্লেখ করে জামায়াত আমির বলেন, ক্ষমতায় গেলে কওমি মাদ্রাসার আলেমদের সঙ্গে বৈঠক করব। কওমি মাদ্রাসার উন্নয়নের স্বার্থে যা লাগে তাই আমরা করব। আমরা কওমি মাদ্রাসার বিরোধী নই।
তিনি বলেন, যুবসমাজ তাদের অধিকারের জন্য যুদ্ধ করেছে। বলেছে- হয় আমার অধিকার দাও, না হয় আমাকে গুলি দাও। তারা বলেছে- বুকের ভেতরে তুমুল ঝড়, বুক পেতেছি গুলি কর। আমরা সেই জুলাই যোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছি। যারা মজলুম হয়ে শহীদ হয়েছেন, যারা অত্যাচারের শিকার হয়েছেন তাদের সবার প্রতি আমরা শ্রদ্ধা এবং সম্মান জ্ঞাপন করছি। শনিবার (৩১ জানুয়ারি) পৌঁনে বারটায় চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে বিশাল নির্বাচনী জনসভা তিনি এসব কথা বলেন।
চৌদ্দগ্রাম এইচ জে সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে মাঠে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমীর ডা. সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহেরের সভাপতিত্বে জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন এনসিপি’র আহবায়ক মো. নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমীর আল্লামা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুম, মাওলানা আবুল হাসানাত মোহাম্মদ আবদুল হালিম, ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মো. জাহিদুল ইসলাম, ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি সিবগাতুল্লাহ সিবগা, ডাকসুর ভিপি সাদিক কায়েম, জামায়াতের কেন্দ্রীয় মজলিসের সদস্য আবদুস সাত্তার, কুমিল্লা দক্ষিণ জেলা জামায়াতের আমীর এডভোকেট মুহাম্মদ শাহজাহান, কুমিল্লা-১০ (নাঙ্গলকোট-লালমাই) আসনের ১১ দলীয় জোটের সংসদ সদস্য প্রার্থী মাওলানা মো. ইয়াছিন আরাফাত, বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশনের কেন্দ্রীয় সেক্রেটারি আতিকুর রহমান, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ, চৌদ্দগ্রাম উপজেলা সেক্রেটারি অনিল চন্দ্র দেবনাথ, চৌদ্দগ্রাম উপজেলা জামায়াতের আমীর মুহাম্মদ মাহফুজুর রহমান, ছাত্রশিবিরের কেন্দ্রীয় আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মুনতাসির বিন সাকির, জাতীয় নাগরিক শক্তির যুগ্ম আবু সুফিয়ান রায়হান, শহীদ সাহাবুদ্দিনের পিতা মাওলানা জয়নাল আবেদীন, কুমিল্লা মহানগর জামায়াতের সেক্রেটারি মাহবুবুর রহমান, উপজেলা খেলাফত মজলিসের সভাপতি মাওলানা শাহজালাল, চৌদ্দগ্রাম নজমিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ একেএম সামছুদ্দিন, উপজেলা জামায়াতের সাবেক আমীর ভিপি মুহাম্মদ শাহাব উদ্দিন, সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোস্তফা নুরুজ্জামান খোকন, এমদাদুল হক শাহী, জগন্নাথদীঘি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মজিবুর রহমান, চৌদ্দগ্রাম পৌরসভা জামায়াতের আমীর মাওলানা মুহাম্মদ ইব্রাহিম, কুমিল্লা দক্ষিণ জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মো. নুরুল ইসলাম মোল্লা। এ সময় চৌদ্দগ্রাম উপজেলা, পৌরসভা সহ তের ইউনিয়ন থেকে আগত জামায়াত ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *