1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পদত্যাগে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট - আজকের কাগজ
মঙ্গলবার, ০২ জুন ২০২৬, ০২:১০ অপরাহ্ন
শিরোনাম:
ইসরাইলের আয়রন ডোম ধ্বংস করল হিজবুল্লাহ শ্বশুরবাড়ি যাওয়ার পথে এমপি আমির হামজার পরিবারের ওপর হামলার অভিযোগ, আহত ২ খুরশীদ আলমকে ইসলামী ব্যাংকের চেয়ারম্যান পদ থেকে সরানো হচ্ছে না: বাংলাদেশ ব্যাংক ভোলায় পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তোফায়েল আহমেদকে যুক্তরাষ্ট্রের সঙ্গে শান্তি আলোচনা স্থগিত করছে ইরান হামের উপসর্গে আরও ৩ শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৫৮৮ সাংবাদিকদের দায়িত্ব পালনে বাধা মোকাবিলায় সরকারের ‘জিরো টলারেন্স’: তথ্যমন্ত্রী হিলিতে ৩ থানার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি সুজন গ্রেফতার চরফ্যাশনে হত্যা চেষ্টায় হামলায় নারীসহ আহত-৫ কুমিল্লা বিজিবির অভিযানে ১ কোটি ১৩লক্ষ টাকা মুল্যের মাদক ও চোরা চালানিপণ্য জব্দ

পদত্যাগে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৩ ফেব্রুয়ারী, ২০২৫ ৫:১৭ পিএম
শেয়ার করুন

শান্তির বিনিময়ে পদত্যাগ করতে প্রস্তুত ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এক সংবাদ সম্মেলনে প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। খবর দ্য গার্ডিয়ানের।

রোববার সংবাদ সম্মেলনে তাকে প্রশ্ন করা হয়, ইউক্রেনের শান্তির বিনিময়ে তিনি পদত্যাগ করতে রাজি কি না। জবাবে জেলেনস্কি বলেন, হ্যাঁ, আমি ইউক্রেনের শান্তির জন্য তা করতে রাজি।

জেলেনস্কি আরও বলেন, যদি আমার পদত্যাগের বিনিময়ে ইউক্রেন ন্যাটোর সদস্যপদ পায় তাহলে পদত্যাগে আমার কোনো আপত্তি নেই।

২০১৯ সালে গণতান্ত্রিক পদ্ধতিতে প্রেসিডেন্ট নির্বাচিত হন জেলেনস্কি। গত বছর তার ক্ষমতার মেয়াদ শেষ হয়েছে। তবে যুদ্ধ পরিস্থিতির কারণে নির্বাচন করা সম্ভব হয়নি দেশটিতে।

যথাসময়ে নির্বাচন না করার জন্য সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট তাকে ‘স্বৈরশাসক’ বলে মন্তব্য করেছেন। তবে ট্রাম্পের এ মন্তব্যের ব্যাপক সমালোচনা করেছেন ইউরোপের দেশগুলোর নেতারা।

ট্রাম্পের সেই মন্তব্যের পর এই প্রথম মুখ খুললেন জেলেনস্কি।

ট্রাম্প আরও দাবি করেছিলেন, ইউক্রেনে জেলেনস্কির সমর্থন রয়েছে মাত্র চার শতাংশ। তবে কিয়েভ ইন্ডিপেন্ডেন্টের এক প্রতিবেদন বলছে, দেশটিতে তার সমর্থন রয়েছে ৬৩ শতাংশ। বিবিসিও বলছে, দেশটিতে ইউক্রেনের সমর্থন ট্রাম্পের দাবির চেয়ে বহুগুণ বেশি।

এই বিভাগের আরো খবর