1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৫ - আজকের কাগজ
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
সমন্বিত হল ব্যবস্থাপনা সফটওয়্যারে ক্যাশলেস ক্যাম্পাসের দ্বার প্রান্তে রুয়েট প্রধানমন্ত্রীর নিউইয়র্ক সফর সফলে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: রিজভী মন্ত্রী সভায় পে-স্কেল অনুমোদন ভোটার সংখ্যা দাঁড়াল ১২ কোটি ৮৭ লাখ ৭৭ হাজার ৬৪৩ রমজানের পরেই এসএসসি পরীক্ষা, এইচএসসি পেছানোর কারণ নেই: শিক্ষামন্ত্রী আগস্টের রেমিট্যান্স এল প্রায় ৩ বিলিয়ন ডলার স্বাস্থ্যখাতে ২৪ লাখ ডলারের সরঞ্জাম দিচ্ছে যুক্তরাষ্ট্র বরযাত্রীর গাড়ি থামিয়ে নববধূকে তুলে নেয়ার অভিযোগ রংপুরে চার খুন: সিদ্ধার্থ-মুগ্ধর ডোপ টেস্টে মাদকের অস্তিত্ব নেই: পুলিশ নেপালে আকস্মিক বন্যায় নিহত বেড়ে ৯০৩, নিখোঁজ ৪ হাজারের বেশি

পাকিস্তানে মসজিদে বিস্ফোরণ, নিহত ৫

আন্তর্জাতিক ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫ ২:৩৭ পিএম
শেয়ার করুন

পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের নওশেরা জেলায় একটি মসজিদে জুমার নামাজের সময় বিস্ফোরণে অন্তত পাঁচ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে।দেশটির সংবাদমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, পবিত্র রমজান মাসের আগে শেষ শুক্রবার হওয়া মসজিদে প্রচুর মানুষ জুমার নামাজ আদায় করতে গিয়েছিলেন। তাই বিস্ফোরণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।  ইতিমধ্যে স্থানীয় হাসপতালে রেড অ্যালার্ট জারি করেছে কর্তৃপক্ষ।

জেলা পুলিশ কর্মকর্তা আবদুল রশিদ বলেন, জুমার নামাজের পরপরই দারুল উলুম হাক্কানিয়া মসজিদে বিস্ফোরণ ঘটে। খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখা রওনা দেয় পুলিশ। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এখন পর্যন্ত ভেতর থেকে ১১২০ জন মুসল্লিকে নিরাপদে বাইরে আনা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিস্ফোরণের সময় সেখানে উপস্থিত ছিলেন জমিয়ত উলেমা-ই-ইসলামের নেতা মাওলানা হামিদ উল হক, ও মাদ্রাসার উপাধ্যক্ষ। তার ছেলে সানি হাক্কানি অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। এছাড়া বহু মানুষ আহত হয়েছেন বলে জানিয়েছে পুলিশ।

এই বিভাগের আরো খবর