1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পায়ের রগ কেটে যুবককে হত্যা, গ্রেফতার-৪ - আজকের কাগজ
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৫:৩৩ অপরাহ্ন
শিরোনাম:
ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত ভেনেজুয়েলা, নিহত বেড়ে ২৩৫ রাজধানীতে ফ্ল্যাটে পড়ে ছিল নারী চিকিৎসকের মরদেহ সন্ত্রাসবিরোধী আইনের মামলায় ৩ দিনের রিমান্ডে সাবেক এমপি আশিকা রাজধানীতে তাজিয়া মিছিলের পাশ থেকে ধাওয়া দিয়ে যুবককে কুপিয়ে হত্যা আগামীতে কমন বিষয়ে মাদরাসা ও কারিগরিতেও হবে অভিন্ন প্রশ্নপত্র: শিক্ষামন্ত্রী নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে হবে, জানিয়ে দিলো এআই ইট-বালুর জোড়াতালি, স্বস্তি নাকি নতুন শঙ্কা ১৩ দিন নোম্যান্সল্যান্ডে, জীবন-মৃত্যুর লড়াইয়ে ৩ যুবক রায়পুরে মা-মেয়েসহ ৪ খুন: থানায় এজাহার ছেলের জেন্ডারভিত্তিক সহিংসতা ও অনলাইন হয়রানি প্রতিরোধে অ্যাডভোকেসি সংলাপ অনুষ্ঠিত

পায়ের রগ কেটে যুবককে হত্যা, গ্রেফতার-৪

গাইবান্ধা প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ৮ মে, ২০২৪ ১২:০১ পিএম
শেয়ার করুন

গাইবান্ধা জেলাধীন গোবিন্দগঞ্জ উপজেলায় পায়ের রগ কেটে এমরান আকন্দ (২৭) নামের এক যুবককে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মামলার ৪ আসামিকে গ্রেফতার করেছে র‌্যাব।

বুধবার (৮ মে) দুপুরে র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামিরা হলেন-  গোবিন্দগঞ্জ উপজেলার জালালাবাদ এলাকার আগউলিপুর গ্রামের ফজলু মিয়ার ছেছে মোতাকাব্বের মিয়া (৩০), ইছাহাক আলীর ছেলে শাকিব মিয়া (২৫), আব্দুস সোবহান আলীর ছেলে শাহাদত হোসেন (২৫) ও সুলতান মিয়া (২৮)।

হত্যার শিকার এমরান আকন্দ একই এলাকার আব্দুল লতিফ আকন্দের ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ওই আসামিদের সঙ্গে এমরান আকন্দের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছিল। এরই একপর্যায়ে গত ৪ মে এমরান আকন্দ মহিমাগঞ্জের বাজারের একটি ফার্ণিচার দোকানে বসে গল্প করার সময় অভিযুক্ত আসামিরা তার উপর হামলা করে। এসময় ধারালো ছুরি দিয়ে তার পায়ের রগ কেটে দিয়ে শরীরের বিভিন্ন স্থানে আঘাত করে। এরপর এমরানকে উদ্ধার করে গোবিন্দগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে চিকিৎসক তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনায় এমরানের পিতা আব্দুল লতিফ আকন্দ বাদি হয়ে ১১ জনকে আসামিকে করে মামলা দায়ের করেন। তখন থেকে আসামিরা পলাতকে থাকেন। তাদের গ্রেফতার অভিযান অব্যাহত রেখে মঙ্গলবার (৭ মে) র‌্যাব-১৩ গাইবান্ধা ও র‌্যাব-১৪ টাঙ্গাইল যৌথ অভিযান পরিচালনা করে। এরপর সখিপুর এলাকা থেকে ওই ৪ আসামিকে গ্রেফতার করা হয়।

র‌্যাব-১৩ গাইবান্ধা ক্যাম্পের স্কোয়াড্রন লিডার মাহমুদ বশির আহমেদ বলেন, গ্রেফতারা ওই হত্যার এজাহার নামীয় আসামি বলে স্বীকার করেছে। পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণে তাদের গোবিন্দগঞ্জ থানায় হস্তান্তর করা হয়।

এই বিভাগের আরো খবর