1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রতিবন্ধী শিশুকে মা-বাবা কীটনাশক খাইয়ে হত্যা - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৪:৪৬ অপরাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

প্রতিবন্ধী শিশুকে মা-বাবা কীটনাশক খাইয়ে হত্যা

তিমির বনিক
  • আপডেট টাইম : রবিবার, ১৯ মে, ২০২৪ ১২:৩৪ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আড়াই বছরের প্রতিবন্ধী শিশুকে বিষ(কীটনাশক)খাইয়ে হত্যা করেছেন মা-বাবা। এমন লোমহর্ষক ঘটনাটি ঘটেছে উপজেলার ভূনবীর ইউনিয়নের রাজ পাড়া গ্রামে। গত শুক্রবার রাতে শিশুটি মারা যায়।

ফারিয়া আক্তার নামে ওই মেয়ে শিশুটির বাবার নাম রাশেদ মিয়া ও মা হলেন একই গ্রামের ওয়াসিত মিয়ার মেয়ে শাপলা বেগম। রাশেদ ওই গ্রামের ফয়জল মিয়ার ছেলে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সহকারী মেডিকেল অফিসার আব্দুর রউফ ঘটনার সত্যতা নিশ্চিত করেন।

পুলিশ জানায়, ফারিয়া নামে আড়াই বছরের শিশুটি জন্মগতভাবে শারীরিক প্রতিবন্ধী ছিল। সে চলাফেরা করতে পারত না, বিছানায় শুয়ে থাকত। এতে শিশুর মা-বাবা ধৈর্যহারা হয়ে পড়েন। তারা প্রায় সময় ফারিয়াকে অবহেলা করে ঘরের বাইরেও ফেলে রাখতেন।

শুক্রবার বিকালে ফারিয়ার মুখে কীটনাশক ঢেলে দেন ওই দম্পতি। পরে ফারিয়াকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন তারা। সেখান থেকে মৌলভীবাজার সদর হাসপাতালে নেওয়ার পথে মেয়েটি মারা যায়। মেয়ের লাশ বাড়িতে এনে দাফনের চেষ্টা করেন তারা। কিন্তু ইতিমধ্যে বিষ খাওয়ানোর খবর এলাকায় ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে ফারিয়ার মা-বাবা ও নানি পালিয়ে যান। পরে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে। এ ঘটনায় ফারিয়ার নানা ওয়াসিত মিয়া বাদী হয়ে থানায় মামলা করেন।

শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিমান ভূষণ রায় ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফারিয়া নামে আড়াই বছরের শিশুটি প্রতিবন্ধী হওয়ার কারণে তার মা-বাবা কীটনাশক খাইয়ে হত্যা করেন বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। তাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *