1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
প্রথম ফ্লাইটে ৪১৯ হজযাত্রী নিয়ে হজযাত্রা শুরু - আজকের কাগজ
শুক্রবার, ২৪ জুলাই ২০২৬, ০২:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
রাতের মধ্যে ব্যাপক ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কতা ব্যাংকক সফর সংক্ষিপ্ত করে শুক্রবার দেশে ফিরছেন স্পিকার গোপালগঞ্জে নারী আইনজীবীকে ঢিল ছুড়ে আঘাত করা সেই বিচারক প্রত্যাহার ইসরায়েলকে স্বীকৃতির শর্তেই সৌদি আরবের সঙ্গে পরমাণু চুক্তি: ট্রাম্প মিরপুর বিআরটিএতে অভিযান, আটক ৮ টেকনাফের হোয়াইক্যং ইউনিয়ন বিভক্তি নিয়ে মতবিনিময় সভায় হামলা-ভাঙচুর, আহত কয়েকজন কালিয়াকৈরে বন্যপ্রাণী অপরাধ দমনে জনসচেতনতামূলক সভা অনুষ্ঠিত বাল্যবিয়ে রোধে ৭৩ যুব সংগঠনের নজির কুড়িগ্রামে টেকনাফে র‌্যাবের অভিযানে ৪ বছরের সাজাপ্রাপ্ত পলাতক মাদক মামলার আসামি গ্রেপ্তার চরফ্যাশনে ডিজিটাল লেনদেনে ক্যাশলেস বাংলাদেশ ক্যাম্পেইন অনুষ্ঠিত

প্রথম ফ্লাইটে ৪১৯ হজযাত্রী নিয়ে হজযাত্রা শুরু

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ৯ মে, ২০২৪ ৭:২২ এএম
শেয়ার করুন

ছেড়ে গেল চলতি মৌসুমের হজের প্রথম ফ্লাইট। বৃহস্পতিবার (৯ মে) সকাল ৭টা ২০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে জেদ্দার উদ্দেশ্যে ৪১৯ হজযাত্রী নিয়ে যাত্র শুরু করে। 

বিমানের প্রথম হজ ফ্লাইট উদ্বোধন করেছেন ধর্মমন্ত্রী মো. ফরিদুল হক। এ সময় তিনি বিমানে হজযাত্রীদের প্রতি দায়িত্বশীল আচরণে আহ্বান জানান।

ধর্ম মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, আজ প্রথম দিনে সাতটি ফ্লাইট ঢাকা থেকে সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যাবে।‌ এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিনটি ছাড়াও সৌদি এয়ারলাইন্স ও ফ্লাইনাসের দুটি করে ফ্লাইট রয়েছে।

এ বছর ৮৫ হাজার ২৫৭ জন বাংলাদেশি হজ পালনের উদ্দেশে সৌরি আরব যাচ্ছেন। এরমধ্যে বিমান ৪২ হাজার ৬২৯ জন হজযাত্রীর পরিবহন করবে।

হজের আগে ৯ মে থেকে ১০ জুন চালু থাকবে ফ্লাইট।

এর আগে বুধবার (৮ মে) রাজধানীর আশকোনা হজ ক্যাম্পে এবারের হজ কার্যক্রম উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

উল্লেখ্য চাঁদ দেখা সাপেক্ষে পবিত্র হজ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুন। ২০২৪ সালের হজে বাংলাদেশ থেকে ৮৫ হাজার ২৫৭ জন হজযাত্রী হজ পালন করবেন।

এই বিভাগের আরো খবর