
টাঙ্গাইলের সখীপুরে দেশব্যাপী জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসেবে প্রধান অতিথির বক্তৃতায় বিরোধী দলের নেতা জাতীয় সংসদীয় কমিটির চিফ হুইপ নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম এসব কথা বলেন।
আজ মঙ্গলবার(৭জুলাই)সখীপুর তালত্বলা চত্বরে বিকেল ৩টায় পূর্ব নির্ধারিত জুলাই পদযাত্রা কর্মসূচিতে অংশ নেয় জাতীয় নাগরিক পার্টি নেতাকর্মীরা।টানা বৃষ্টি উপেক্ষা করে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর উদ্যোগে ‘জুলাই পথযাত্রা’ অনুষ্ঠিত হয়।এ কর্মসূচি ঘিরে পুরো এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়।সমাবেশস্থলে অতিরিক্ত আইন-শৃংঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়।দুপুর থেকে গুড়ি গুড়ি বৃষ্টি উপেক্ষা করে জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীদের পাশাপাশি সমর্থকরা সমাবেশস্থলে যোগ দেয়। এসময় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির সভাপতি ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম এমপি। তিনি বলেন, জনগণের অধিকার, সুশাসন, জবাবদিহিতা এবং বৈষম্যহীন বাংলাদেশ গঠনে জাতীয় নাগরিক পার্টি কাজ করে যাচ্ছে। দেশের মানুষের প্রত্যাশা পূরণে গণমানুষকে সঙ্গে নিয়েই দল এগিয়ে যাবে বলেও তিনি উল্লেখ করেন।পুশ ইন বন্ধে জনগণকে সজাগ হওয়ার আহবান জানান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের উত্তরাঞ্চলের সমন্বয়ক সারজিস আলম। তিনি বলেন, দেশের তরুণ সমাজকে নেতৃত্বে এনে একটি আধুনিক, স্বচ্ছ ও জনকল্যাণমূলক রাষ্ট্র গঠনের লক্ষ্যেই এনসিপির রাজনৈতিক কার্যক্রম পরিচালিত হচ্ছে। তিনি নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে জনগণের পাশে থাকার আহ্বান জানান।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা সংগঠক রবিউল ইসলাম রনি,আনসার আলী, ফরিদ শিকদার জিয়া প্রমূখ।