1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফিলিস্তিনে ইসরাইলের যুদ্ধাপরাধের তদন্ত চেয়েছে ৫ দেশ - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৫:১৫ পূর্বাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

ফিলিস্তিনে ইসরাইলের যুদ্ধাপরাধের তদন্ত চেয়েছে ৫ দেশ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ১৮ নভেম্বর, ২০২৩ ১২:৩৩ পিএম
শেয়ার করুন

ফিলিস্তিন ভূখণ্ডের পরিস্থিতি তদন্তের জন্য পাঁচ দেশের কাছ থেকে একটি যৌথ অনুরোধ পাওয়ার কথা জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) প্রসিকিউটর করিম খান।

শুক্রবার তিনি জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকা, বাংলাদেশ, বলিভিয়া, কমোরোস এবং জিবুতি যৌথভাবে আন্তর্জাতিক অপরাধ আদালতে ওই আবেদন করেছে।

দক্ষিণ আফ্রিকা বলেছে, ফিলিস্তিনের বর্তমান গুরুতর পরিস্থিতিতে আইসিসি যেন জরুরি ভিত্তিতে মনোযোগ দেয়, তা নিশ্চিত করার অনুরোধ জানিয়েছে তারা।

২০১৪ সালের ১৩ জুন ফিলিস্তিন ভূখণ্ডে যুদ্ধাপরাধের অভিযোগ নিয়ে আগে থেকেই একটি তদন্ত চালিয়ে আসছে আইসিসি। ফলে শুক্রবার পাঁচ দেশের তরফ থেকে নতুন করে যে তদন্তের অনুরোধ আইসিসির প্রসিকিউশন অফিস পেয়েছে, তার প্রভাব হবে সীমিত।

প্রসিকিউটর করিম খান গত মাসে জানিয়েছিলেন, গত ৭ অক্টোবর ইসরাইলের ভেতরে ঢুকে হামাস যে হামলা চালিয়েছে এবং তার জবাবে ইসরাইলি বাহিনী গাজায় যে বোমা হামলা চালিয়ে আসছে, তা তদন্তের বিচারিক এখতিয়ার আইসিসির প্রসিকিউশন অফিসের রয়েছে।

আইসিসির প্রসিকিউটরের দপ্তর একটি বিবৃতিতে বলেছে, ফিলিস্তিন ভূখণ্ডে এবং ফিলিস্তিনিদের মাধ্যমে অপরাধ সংঘটনের ‘উল্লেখযোগ্য তথ্য ও প্রমাণ’ তারা ইতোম্যে সংগ্রহ করেছে।

ইসরাইল আন্তর্জাতিক অপরাধ আদালতের সদস্য নয়। এ আদালতের বিচারিক এখতিয়ারকেও স্বীকৃতি দেয় না দেশটি।

সদস্য নয়– এমন দেশের নাগরিকদের ক্ষেত্রেও বিশেষ পরিস্থিতিতে তদন্ত করতে পারে আইসিসি, যদি অভিযোগটি এমন হয় যে, সেই দেশ বা দেশের কোনো নাগরিক আইসিসির সদস্য কোনো রাষ্ট্রের সীমানার ভেতরে অপরাধ সংঘটিত করেছে।

ফিলিস্তিন অঞ্চল ২০১৫ সাল থেকে আইসিসির সদস্য। সে কারণেই ফিলিস্তিনে ইসরাইলের যুদ্ধাপরাধের বিষয়ে তদন্তের সিদ্ধান্ত দিয়েছিল আইসিসি।

এই বিভাগের আরো খবর