1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ - আজকের কাগজ
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
শিরোনাম:
শিক্ষার্থীকে যৌন নিপীড়নের অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার প্রধানমন্ত্রীর সঙ্গে আরব আমিরাতের রাষ্ট্রদূতের সাক্ষাৎ মিরপুরের ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্র পুনঃপ্রতিষ্ঠায় জামায়াতের ৫০ লাখ টাকা অনুদান দেশে এলপি গ্যাসের কোনো সংকট নেই, দাবি অপারেটরদের ডেঙ্গুর ভয়াবহতা: একদিনে ৮ জনের প্রাণহানি, লাফিয়ে বাড়ছে আক্রান্ত সাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতির প্রস্তাব: স্বরাষ্ট্রমন্ত্রী কালিয়াকৈরে ভ্রাম্যমান আদালতে চার মাদকসেবীর কারাদণ্ড ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ নওগাঁয় বাস শ্রমিককে মারপিট অনির্দিষ্টকালের বাস ধর্মঘট যাত্রী সাধারণের ভোগান্তি চরমে তথ্যের সত্যতা ও প্রেক্ষাপট যাচাই করে প্রতিক্রিয়া জানানোর আহ্বান জানালেন চট্টগ্রাম জেলা প্রশাসক

ফুলবাড়ীতে ২৯ বিজিবির অভিযানে ২৯৭ বোতল যৌন উত্তেজক সিরাপ জব্দ

হাসান আলী
  • আপডেট টাইম : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ ৭:৩০ পিএম
শেয়ার করুন

দিনাজপুরের ফুলবাড়ীতে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে ২৯৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সোমবার (২৮ সেপ্টেম্বর ) ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধীনস্থ দাইনুর বিওপির সদস্যরা মাদক ও চোরাচালান প্রতিরোধে অভিযান পরিচালনা করেন। অভিযানে বাংলাদেশ ভূখণ্ডের অভ্যন্তর থেকে ২৯৭ বোতল বাংলাদেশি যৌন উত্তেজক সিরাপ জব্দ করা হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, জব্দ করা এসব মালামালের সিজার মূল্য ৪৪ হাজার ৫০০ টাকা।

ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আরিফ-উজ-জামান, পিএসসি বলেন, সীমান্তে মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির অভিযান ধারাবাহিকভাবে অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও মাদকদ্রব্য ও অন্যান্য চোরাচালানি মালামাল জব্দ এবং সংশ্লিষ্ট আসামিদের আটকের লক্ষ্যে দৃঢ়তা ও পেশাদারিত্বের সঙ্গে অভিযান পরিচালনা করা হবে।

তিনি আরও বলেন, সীমান্ত সুরক্ষা এবং চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দায়িত্ব পালন করছে।

এই বিভাগের আরো খবর