1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে উপকারী যেসব খাবার - আজকের কাগজ
সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০১:১০ পূর্বাহ্ন
শিরোনাম:
অভিনয়ের বাইরে পশ্চিমবঙ্গে ভিন্ন মঞ্চে জয়া আহসান ১৫ বছরের কমবয়সী ও দুরারোগ্য ব্যাধিতে আক্রান্তরা হজে যেতে পারবেন না আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর : প্রধানমন্ত্রী নওগাঁয় পানিতে ডুবে নবদম্পতির মৃত্যু, শয়ন ঘর থেকে যুবকের মরদেহ উদ্ধার ‎কুবিতে ‘বন্ধু’র উদ্যোগে সপ্তাহব্যাপী ব্লাডগ্রুপিং ও সদস্য সংগ্রহ ক্যাম্পেইন ‎ জোয়ারে শাহপরীর দ্বীপের বেড়িবাঁধে ধস, আতঙ্কে ৪০ হাজার মানুষ দেড় মাসেও আবাসন বৃত্তি পাননি জবির ২৮০ শিক্ষার্থী রংপুর-কুড়িগ্রাম লাইনে শাটডাউন, বিদ্যুৎ বিঘ্নের শঙ্কা নোবিপ্রবিতে মোবাইল চার্জিং বুথ স্থাপন আর্থিক চাপে টিউশনি-খণ্ডকালীন কাজে ঝুঁকছেন ববি শিক্ষার্থীরা

ফ্যাটি লিভারের ঝুঁকি কমাতে উপকারী যেসব খাবার

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:০৯ পিএম
শেয়ার করুন

আমাদের শরীরের বিষাক্ত পদার্থ বের করে দেওয়া এবং খাবার হজমে লিভারের ভূমিকা অপরিসীম। কিন্তু ভুল জীবনযাপন আর অস্বাস্থ্যকর খাবারের কারণে বর্তমানে ফ্যাটি লিভারের সমস্যা অনেক বেড়ে গেছে। শুরুর দিকে এর কোনো লক্ষণ বোঝা যায় না বলে একে নিঃশব্দ ঘাতকও বলা হয়। চলুন, জেনে নিই লিভার সুস্থ রাখতে যেসব খাবার উপকারী।

ব্ল্যাক কফি
চিনি ছাড়া ব্ল্যাক কফি লিভারে চর্বি জমতে বাধা দেয় এবং প্রদাহ কমায়। এটি লিভারের রোগ প্রতিরোধে বেশ কার্যকর।

ব্লুবেরি
ব্লুবেরিতে থাকা বিশেষ উপাদান লিভারের কোষের ক্ষতি হওয়া আটকায় এবং ফোলা ভাব কমাতে সাহায্য করে।

আমলকি
প্রতিদিন অন্তত দুটি আমলকি খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন বিশেষজ্ঞরা।

এর ভিটামিন-সি লিভারকে সচল রাখে এবং ভেতর থেকে পরিষ্কার করে।
অ্যাভোকাডো
এতে থাকা শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট লিভারের নষ্ট হয়ে যাওয়া কোষ মেরামত করে নতুন কোষ তৈরিতে সাহায্য করে।

হলুদ ও গোলমরিচ
হলুদের সঙ্গে সামান্য গোলমরিচ মিশিয়ে খেলে তা লিভারের জন্য মহৌষধ হিসেবে কাজ করে। এটি লিভারের ভেতরের প্রদাহ দ্রুত কমায়।

সুস্থ থাকার বাড়তি টিপস:
ব্যায়াম: নিয়মিত শরীরচর্চা করতে হবে।
ঘুম: পর্যাপ্ত পরিমাণে ঘুমানো জরুরি।
চিনি বর্জন: খাবারে চিনির পরিমাণ কমিয়ে দিন।

সমস্যা গুরুতর মনে হলে অবশ্যই অভিজ্ঞ চিকিৎসকের পরামর্শ নিন।

সূত্র : এবিপি

এই বিভাগের আরো খবর