1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
অল্প বয়সেই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন? জেনে নিন কারণ - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ১১:২৪ অপরাহ্ন

অল্প বয়সেই ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছেন? জেনে নিন কারণ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫ ৩:০১ পিএম
শেয়ার করুন

বর্তমানে কম বয়সেই ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার প্রবণতা আশঙ্কাজনক হারে বাড়ছে। আগের মতো শুধু বয়স্কদের রোগ নয়, আজকাল অনেকেই ৩০-৩৫ বছর বয়সেই হাই ব্লাড সুগারের সমস্যায় ভুগছেন। এই রোগের পেছনে রয়েছে বেশ কিছু কারণ। পরিবারের কারও যদি ডায়াবেটিস থাকে, তাহলে ওই রক্তের সদস্যের মধ্যেও এই রোগের ঝুঁকি থেকেই যায়।তবে শুধুই বংশগত নয়, কিছু ভুল অভ্যাসও অল্প বয়সে ডায়াবেটিসের কারণ হয়ে উঠছে। চলুন, জেনে নিই কী কী কারণে কম বয়সে ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার ঝুঁকি বাড়ে।

অতিরিক্ত প্রক্রিয়াজাত খাবার খাওয়া
প্রক্রিয়াজাত খাবারে সাধারণত উচ্চমাত্রার চিনি, প্রিজারভেটিভ ও অস্বাস্থ্যকর উপাদান থাকে। চিপস, কুকিজ, প্যাকেটজাত খাবার কিংবা ক্যান ফুড ইত্যাদি নিয়মিত খেলে রক্তে শর্করার মাত্রা বাড়তে থাকে।এই ধরনের খাবার এড়িয়ে চললে ডায়াবেটিসের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

অতিরিক্ত মানসিক চাপ
তরুণদের ডায়াবেটিসের আরেকটি বড় কারণ হচ্ছে মানসিক চাপ। চাকরি, পড়াশোনা কিংবা ব্যক্তিগত জীবনের নানা চাপের ফলে শরীরে কর্টিসল হরমোনের পরিমাণ বেড়ে যায়, যা পরোক্ষভাবে রক্তে শর্করার ভারসাম্য নষ্ট করতে পারে। তাই মানসিক স্বাস্থ্য ঠিক রাখা জরুরি।

পর্যাপ্ত ঘুমের অভাব
ঘুম আমাদের শরীরের হরমোনজনিত ভারসাম্য বজায় রাখতে সাহায্য করে। রাতে নিয়মিত ৭-৮ ঘণ্টা না ঘুমালে ইনস্যুলিন ঠিকভাবে কাজ করতে পারে না, ফলে গ্লুকোজ নিয়ন্ত্রণে সমস্যা দেখা দেয়। দীর্ঘমেয়াদে এর ফল হতে পারে টাইপ-২ ডায়াবেটিস।

স্থূলতা ও ওজন বৃদ্ধি
ব্যায়ামহীন জীবনযাপন ও অনিয়ন্ত্রিত খাদ্যাভ্যাসের ফলে শরীরে মেদ জমে, বাড়ে ওজন। অতিরিক্ত ফ্যাট ইনসুলিন রেজিস্ট্যান্স তৈরি করে, যার কারণে রক্তে শর্করার পরিমাণ বাড়ে।তাই ওজন নিয়ন্ত্রণে রাখা ও নিয়মিত শরীরচর্চা করা ডায়াবেটিস প্রতিরোধে অত্যন্ত জরুরি।

সূত্র: এবিপি

এই বিভাগের আরো খবর