1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
পিরিয়ডের সময়ে যেসব খাবার থেকে বিরত থাকা উচিত - আজকের কাগজ
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:০৬ পূর্বাহ্ন
শিরোনাম:
চালকাণ্ড: আটক ১০২ বস্তা চালের মালিক কে? ব্রিকসে তারেক রহমানের অংশগ্রহণ নিয়ে ভারতের কাছে তথ্য নেই: জয়সোয়াল প্রতিমন্ত্রীর গাড়ির ধাক্কায় মারা গেলেন আহত সেই পথচারী নারী রাজপথে হুমকি নয়, সংসদে গ্যাস-বিদ্যুৎ নিয়ে পরামর্শ দিন কক্সবাজারে হোটেল থেকে ৬ চীনা নাগরিক গ্রেপ্তার, দুই হাজার আইফোন উদ্ধার বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ শূকরের কিডনিতে রেকর্ড ৯ মাস বাঁচলেন রোগী কুইক রেন্টাল দুর্নীতির তদন্ত হওয়া উচিত: বিইআরসি চেয়ারম্যান মরা গরু জবাইয়ের অভিযোগ, মাংস বিক্রেতাকে জরিমানা বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নওগাঁয় র‍্যালী ও আলোচনা সভা

পিরিয়ডের সময়ে যেসব খাবার থেকে বিরত থাকা উচিত

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ৭ মে, ২০২৫ ৩:২৯ পিএম
শেয়ার করুন

পিরিয়ড সব নারীদের জন্যই নিয়মিত ঘটনা। তবে এটি খুবই অস্বস্তিকর ও কষ্টদায়ক একটা সময়। এ সময়ে পেটে ব্যথা, গা বমি ভাব, মুড স্যুইং হওয়ার পাশাপাশি আরো নানা সমস্যা দেখা দেয়। মা হওয়ার জন্য মেয়েদের পিরিয়ড হওয়া খুবই গুরুত্বপূর্ণ।মাসের এই সময়টাতে তাদের কেবল পেটে বা কোমরে ব্যথা হওয়া ছাড়া মেজাজেরও পরিবর্তন হয়।

আবার অনেকেরই এই সময়ে বিশেষ কিছু খাবারের প্রতি আকাঙ্ক্ষা বেড়ে যায়। এই আকাঙ্ক্ষার কারণে তারা এই সময় অনেক কিছু খেয়ে থাকে। তবে পিরিয়ডের সময় কিছু বিষয়ে সচেতন থাকা উচিত।জেনে নিন, আপনার কী খাওয়া উচিত এবং কী খাওয়া উচিত নয়।

পিরিয়ডের সময় শরীরে অনেক হরমোনের পরিবর্তন ঘটে, যা পিরিয়ডের সময় খাওয়া ও হজমের ওপর প্রভাব ফেলতে পারে। যদিও এই সময়ে শরীরের পুষ্টি প্রয়োজন। কিন্তু কিছু খাবার এই সময় ব্যথা এবং অস্বস্তি বাড়িয়ে তুলতে পারে।কী সেসব খাবার, জানুন আজকের প্রতিবেদনে।

চিনিযুক্ত খাবার 

উচ্চ চিনিযুক্ত খাবার রক্তে শর্করার মাত্রার তারতম্য ঘটায়। এর ফলে মেজাজের পরিবর্তন, ক্লান্তি এবং আরো খাওয়ার আকাঙ্ক্ষা হতে পারে। এই সময়ে ক্যান্ডি, চিনিযুক্ত পানীয়, পেস্ট্রি ও মিষ্টি থেকে দূরে থাকা উচিত।

লবণাক্ত খাবার

লবণযুক্ত খাবার খেলে ফোলাভাব এবং পানি ধরে রাখার সমস্যা হতে পারে, যা পিরিয়ডের অস্বস্তি বাড়াতে পারে।তাই চিপস, লবণাক্ত বাদাম ও প্রক্রিয়াজাত খাবার খাওয়া এড়িয়ে চলা উচিত।

চর্বিযুক্ত খাবার

পিরিয়ডের সময়ে উচ্চ চর্বিযুক্ত খাবার খাওয়াও সমস্যা তৈরি করতে পারে। এই সময়ে উচ্চ চর্বিযুক্ত খাবার খেলে শরীর ফুলে যেতে পারে এবং হজমের সমস্যা হতে পারে। তাই পিরিয়ডের সময়ে ভাজাপোড়া খাবার, মাংস, সস ও ফাস্ট ফুড থেকে দূরে থাকা উচিত।

ক্যাফেইন

পিরিয়ডের সময় ক্যাফেইন থেকে দূরে থাকা উচিত। এটি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে। এর পাশাপাশি ব্যথা বাড়াতেও কাজ করতে পারে। তাই এই সময়ে কফি, চা ও এনার্জি ড্রিংকস পান করা এড়িয়ে চলা উচিত।

দুগ্ধজাত পণ্য

কিছু নারীর পিরিয়ডের সময় ল্যাকটোজ অসহিষ্ণুতা বা দুগ্ধজাত পণ্যের প্রতি সংবেদনশীলতা থাকে, যা ব্যথা ও ফোলাভাব বাড়ায়। এই সময় দুধ, পনির, দই ও আইসক্রিম থেকে দূরে থাকা উচিত।

মশলাদার খাবার

মশলাদার খাবার হজম ব্যবস্থাকে ব্যাহত করতে পারে। এর কারণে ডায়রিয়া বা এসিড রিফ্লাক্সের মতো সমস্যা হতে পারে। তাই মশলাদার তরকারি, গরম সস, তেল- মশলাদার খাবার খেতে পছন্দ করলেও পিরিয়ডের সময় এগুলো থেকে দূরে থাকা উচিত।

অ্যালকোহল

অ্যালকোহল মেজাজ খারাপ করে তুলতে পারে। এ ছাড়া এটি ঘুমের ব্যাঘাত ঘটাতে পারে এবং শরীরকে পানিশূন্য করে তুলতে পারে, যা ব্যথা ও ক্লান্তি বাড়াতে পারে।

সূত্র : আজতক বাংলা

এই বিভাগের আরো খবর