1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফ্যামিলি কার্ড পেয়ে ভোলার চরফ্যাশনের আসলামপুরে ২৮৮ পরিবারে ঈদের মতো আনন্দ - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ফ্যামিলি কার্ড পেয়ে ভোলার চরফ্যাশনের আসলামপুরে ২৮৮ পরিবারে ঈদের মতো আনন্দ

চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬ ১০:২০ পিএম
শেয়ার করুন

বিএনপির নির্বাচনী প্রতিশ্রুতির অংশ হিসেবে চরফ্যাশনসহ দেশের ১৪ টি উপজেলায় ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু হয়েছে। আজ সকালে ঢাকায় ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান ।
প্রধান মন্ত্রীর উদ্বোধন শেষে চরফ্যাশন উপজেলার আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের ২৮৮টি পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রম শুরু হয়।।
সোমবার বেলা ১১টায় চরফ্যাশন উপজেলা হলরুমে আয়োজিত অনুষ্ঠানে ব্যাক্তি নয় , পরিবারই উন্নয়নের মূল একক স্লোগানে ফ্যামিলি কার্ড কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় যুবদলের সাধারণ সম্পাদক নুরুন ইসলাম নয়ন। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ডা. শামীম রহমান, পুলিশ সুপার মো. শহীদুল্লাহ্ কায়সারসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা।
অনুষ্ঠান শেষে আসলামপুর ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন ভোলা-৪ আসনের সংসদ সদস্য নুরুল ইসলাম নয়নসহ অতিথি বৃন্দ।
ফ্যামিলি কার্ড পেয়ে উপকারভোগী পরিবারগুলো সন্তোষ প্রকাশ করে অনেকেই আবেগে আপ্লুত হয়ে পড়েন। তারা প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে বলেন তাদের কাছে ঈদের আনন্দের মতো লাগছে এই কার্ডটি পেয়ে। তাঁরা অনেক খুশি। তাঁরা বলেন এখন নিত্যপ্রয়োজনীয় পণ্য সহজে সংগ্রহ করতে পারবে এবং তাদের জীবনযাত্রার ব্যয় কিছুটা কমবে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *