1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ফ্রি চক্ষু সেবা দিল লায়ন্স ক্লাব ৩ হাজার শিক্ষার্থীকে - আজকের কাগজ
বুধবার, ২৯ জুলাই ২০২৬, ১১:৫২ পূর্বাহ্ন
শিরোনাম:
রাজধানীতে টিসিবির পণ্য কেনার সময় দেয়াল ধস, নিহত ২ আরেকটি নতুন সিটি করপোরেশন হচ্ছে এনসিপির গাড়িবহরে ছাত্রদলের হামলার অভিযোগ, সারজিসসহ আহত অনেক জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা

ফ্রি চক্ষু সেবা দিল লায়ন্স ক্লাব ৩ হাজার শিক্ষার্থীকে

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২০ অক্টোবর, ২০২২ ১:৩৫ পিএম
শেয়ার করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্মৃতিধন্য ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ রাজধানীর শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়। একাডেমিক মান উন্নয়নের পাশাপাশি প্রতিষ্টানটির প্রায় তিন হাজার শিক্ষার্থীর স্বাস্থ্যসেবা, আত্মরক্ষা কিংবা বাল্যবিবাহের মতো সামাজিক বিভিন্ন গুরুত্বপূর্ণ কার্যক্রমেও শিক্ষার্থীদের অংশগ্রহণ নিশ্চিতে নিরলস কাজ করে যাচ্ছে গভর্নিং বডি, শিক্ষকসহ প্রতিষ্ঠান সংশ্লিষ্টরা।

প্রতিষ্ঠানটির বর্তমান গভর্নিং বডির সভাপতি রিয়াজ উদ্দিন। যিনি ঢাকা মহানগর আওয়ামী লীগেরও দপ্তর সম্পাদক। তার প্রচেষ্টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রিয় এই বিদ্যাপীঠের ভাবমূর্তি উজ্জলের ধারবাহিকতায় শিক্ষার্থীদের সার্বিক বিষয়ে কাজ করে যাচ্ছেন সংশ্লিষ্টরা। এরই ধারাবাহিকতায় রিয়াজ উদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে শেখ রাসেল দিবস-২০২২ উপলক্ষে প্রায় তিন হাজার শিক্ষার্থীর বিনামূল্যে চক্ষু সেবা ও রক্তের গ্রুপ পরীক্ষায় এগিয়ে এসেছে লায়ন্স ক্লাব ইন্টারন্যাশনাল।

আজ বৃহম্পতিবার সকাল সাড়ে দশটা থেকে চক্ষুসেবা ও রক্তের গ্রুপ পরীক্ষার কার্যক্রম শুরু হয়। এর আগে প্রতিষ্ঠানটির হলরুমে এ কার্যক্রমের উদ্বোধন করেন ঢাকা মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী। এ সময় উপস্থিত ছিলেন লায়ন্স ক্লাবের বর্তমান জেলা গভর্নর বীর মুক্তিযোদ্ধা এ বি এম আনোয়ারুল বাসেত, সদ্য প্রাক্তন জেলা গভর্নর এটিএম নজরুল ইসলাম, প্রথম ভাইস জেলা গভর্নর আহাম্মদুজ্জামান, দ্বিতীয় ভাইস জেলা গভর্নর শফিউল আলম শামীম, শেরে বাংলা বালিকা মহাবিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি রিয়াজ উদ্দিন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ প্রদ্যুৎ কুমার ভদ্রসহ শিক্ষক-শিক্ষার্থীরা।

উদ্বোধনের সময় বীর মুক্তিযোদ্ধা আবু আহমেদ মন্নাফী শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, ‘সবার মধ্যে দেশপ্রেম থাকতে হবে। দেশপ্রেম না থাকলে দেশের জন্য কিছুই করতে পারবে না। নিজের ভবিষ্যৎও উজ্জল করতে হবে। তাই মোবাইল-ইন্টারনেটে কম সময় দিতে হবে। পড়াশুনায় মনোযোগী হতে হবে। পাশাপাশি ভাল কাজের সঙ্গে থাকতে হবে। বাল্যবিবাহের বিষয়ে সচেতন হতে হবে। এটা বন্ধে শুধু অভিভাবকই নয়, শিক্ষার্থীসহ সবারই এগিয়ে আসতে হবে।’

তিনি আরও বলেন, ‘বাল্যবিবাহের বিষয়ে সবসময় প্রতিবাদী থাকতে হবে। লায়ন্স ক্লাব একটি আন্তর্জাতিক সংগঠন। তারা সবসময়ই ভাল উদ্যোগ নেন। এ প্রতিষ্ঠানটির প্রতি সবারই একটা দুর্বলতা আছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও এ বিদ্যাপীঠেরই শিক্ষার্থী ছিলেন। তাই ভালোভাবে পড়াশুনা করে নিজের ভবিষ্যৎ উজ্জলের পাশাপাশি এই প্রতিষ্ঠানের ভাবমূর্তিও উজ্জল করতে হবে।’

তার আগে গভর্নিং বডির সভাপতি রিয়াজ উদ্দিন শিক্ষার্থীদের উদ্দেশে জানান, অনলাইন থেকে বিরত থাকতে হবে। যত কম অনলাইনে থাকা যায়, ততোটাই তোমাদের জন্য মঙ্গলজনক। এ ছাড়া শুধু একাডেমিকই নয়, একাডেমিক জ্ঞান অর্জনের পাশাপাশি ভাল মানুষও হতে হবে। বাল্যবিবাহ রোধে শিক্ষার্থীদের সচেতন হওয়ার আহ্বানও জানান তিনি। শিক্ষা কার্যক্রমের পাশাপাশি আমরা শিক্ষার্থীদের স্বাস্থ্য সেবা ও আত্মরক্ষা নিশ্চিতেও কাজ করছি। তারই ধারাবাহিকতায় আগামী সপ্তাহে এ প্রতিষ্টানের শিক্ষার্থীদের জন্য কারাতে ক্লাবের উদ্বোধন করবেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। জ্ঞান চর্চার জন্য একইদিন উদ্বোধন করা হবে বিতর্ক ক্লাবও।

এই বিভাগের আরো খবর