1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বঙ্গবন্ধু সাফারি পার্কে আফ্রিকান লেমুর মৃত্যু - আজকের কাগজ
রবিবার, ১৯ এপ্রিল ২০২৬, ০৩:১৬ অপরাহ্ন
শিরোনাম:
হামের টিকা না দেওয়া বিগত দুই সরকারের ক্ষমাহীন অপরাধ: প্রধানমন্ত্রী একদিনে দেশে এলো ৩৪ প্রবাসীর মরদেহ বাংলাদেশ-যুক্তরাষ্ট্র বাণিজ্য চুক্তিতে কী আছে ভারত থেকে পাইপলাইনে ৫ হাজার টন ডিজেল এলো পার্বতীপুরে রাণীশংকৈলে ইউএনও পরিচয়ে মুক্তিযোদ্ধার ৪২ হাজার টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র হরমুজ প্রণালী নিয়ে ‘ব্ল্যাকমেইল’ করতে পারবে না ইরান: ট্রাম্প ফের অশান্ত হরমুজ়! ভারতের তেলবাহী ট্যাঙ্কারে গুলি ইরানের নৌসেনার! প্রণালী পেরোতে গিয়ে ‘বাধা’ শীর্ষ ১০ ‘ইহুদি-বিদ্বেষী’ প্রভাবশালীর তালিকা প্রকাশ করল ইসরায়েল চার দশক পর কুড়িগ্রামের ডাকনীরপাটে গরুর মাংস বিক্রি অবসরের ইঙ্গিত মির্জা ফখরুলের

বঙ্গবন্ধু সাফারি পার্কে আফ্রিকান লেমুর মৃত্যু

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৭ ফেব্রুয়ারী, ২০২২ ২:৫৯ পিএম
শেয়ার করুন

গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে এবার তিন বছর বয়সী আফ্রিকান লেমুর মারা গেছে।

গত শুক্রবার সকালে লেমুরের মৃত্যুর খবরটি চাউর হয় রোববার সকালে। সাফারি পার্কের প্রকল্প পরিচালক মোল্লা রেজাউল করিমও বিষয়টি নিশ্চিত করেন।

বিপন্ন প্রজাতির চারটি আফ্রিকান লেমুর ছিল বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে।

রেজাউল করিম বলেন, ‘হৃদরোগে আক্রান্ত হয়ে পুরুষ লেমুরটি মারা গেছে। ময়নাতদন্ত শেষে নমুনা সংগ্রহের পর ওই দিনই (শুক্রবার) লেমুরটি মাটিচাপা দেওয়া হয়েছে।’

বঙ্গবন্ধু সাফারি পার্কে প্রথমে আফ্রিকার মাদাগাস্কারের প্রাইমেট গোত্রভুক্ত কোনো লেমুর ছিল না।

২০১৮ সালের ৬ আগস্ট রাজধানীর হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে দুটি লেমুর উদ্ধার করা হয়, যাদের একটি মাদী। পরে তাদের আশ্রয় হয় বঙ্গবন্ধু সাফারি পার্কে। ২০২৯ সালের ২৪ জানুয়ারি এ পরিবারে জন্ম হয় একটি পুরুষ ও একটি মাদী শাবকের।

সাফারি পার্কের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, লেমুরের বাজার মূল্য প্রায় ২৫ লাখ টাকা।

পার্কের দায়িত্বশীল একটি সূত্র জানায়, লেমুর মারা যাবার পরপরই কর্তৃপক্ষ থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন। কী কারণে লেমুরটি মারা গেল এ বিষয়ে এখনই মুখ খুলতে নারাজ কর্তৃপক্ষ।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *