1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বন্যার সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:২৯ অপরাহ্ন
শিরোনাম:
জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান বুধবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ৯০.৬৬ মিলিয়ন ডলার বৈদেশিক ঋণ পরিশোধ করেছে সরকার ২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও তিন মৃত্যু, হাসপাতালে ১১৫৯ এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাম্প ‌‘মিথ্যা’ বলছেন এবং যুদ্ধবিরতির জন্য ‘মরিয়া’: ইরানি জেনারেল ডাকাতি নয়, জমিজমা সংক্রান্ত বিরোধে নওগাঁয় চার খুন: পুলিশ সুপার থামেনি স্বপ্ন—প্রসবের ৩ দিনেই পরীক্ষার হলে মা শিক্ষকদের পদোন্নতির দাবিতে ববিতে একাডেমিক শাট ডাউন,সেশন জট শঙ্কায় শিক্ষার্থীরা ধর্মপাশায় হাওরের অর্ধেকের বেশি বোরো ধান বৃষ্টির পানিতে তলিয়েছে

বন্যার সার্বিক পরিস্থিতি উন্নতির দিকে

তিমির বনিক
  • আপডেট টাইম : শনিবার, ১ জুন, ২০২৪ ২:৪২ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারে সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। বৃষ্টি না হওয়ায় নিম্নাঞ্চলে জলাবদ্ধতার পানি নামতে শুরু করেছে।

শুক্রবার (৩১ মে) দুপুর ১২টায় পানি উন্নয়ন বোর্ডের রিডিং অনুযায়ী মনু নদরে শহর সংলগ্ন চাঁদনীঘাট পয়েন্টে বিপৎসীমার চার মিটার এবং কুলাউড়ার মনু রেলওয়ে ব্রিজ পয়েন্টে এক দশমিক ৪২ (চার-দুই) মিটার নীচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে।

এদিকে নদ-নদীর পানিও কমতে শুরু করেছে। মনু নদ, ধলাই নদ এবং কুশিয়ারা নদীসহ সবকটি নদীর পানি বিপৎসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম সহ প্রশাসনের কর্মকর্তারা বন্যা পরিস্থিতির পরিদর্শন সহ খোঁজখবর নিচ্ছেন।

ধলাই নদের রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার এক দশমিক ৭৭ (সাত-সাত) মিটার নীচ দিয়ে পানি প্রবাহিত
হচ্ছে। কুশিয়ারা নদীর রেলওয়ে ব্রিজ পয়েন্টে বিপৎসীমার দশমিক ৫৪ (পাঁচ-চার) মিটার নীচ দিয়ে পানি প্রবাহিত
হচ্ছে।

উল্লেখ্য, ঘূর্ণিঝড় রেমালের কারণে সৃষ্টি ভারী বৃষ্টিপাত এবং উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের পানি প্রবেশ করায় মৌলভীবাজারের মনু নদীতে পানি বৃদ্ধি পেয়ে কিছু এলাকায় প্রবেশ করে। কুলাউড়া, কমলগঞ্জ, জুড়ীতে কয়েকটি গ্রামের মানুষ পানিবন্দী হয়ে পড়েন। তবে, দুইদিনের মাথায় নদীর পানি কমতে শুরু করেছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *