1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ববি ক্যারিয়ার ক্লাবের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

ববি ক্যারিয়ার ক্লাবের দশম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৮ ফেব্রুয়ারী, ২০২৬ ৫:০২ পিএম
শেয়ার করুন

‎বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (বিইউসিসি) এর দশম প্রতিষ্ঠা বার্ষিকী ও সংগঠনটির নবীন সদস্যদের নিয়ে নিয়ে নবীন বরন অনুষ্ঠিত হয়েছে।

‎মঙ্গলবার (১৭ই ফেব্রুয়ারি) সকাল ১১ টায় বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ কনফারেন্স হলে উক্ত অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়।এর আগে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‍্যালি বিশ্ববিদ্যালয়ের ১নং প্রশাসনিক ভবনের নিচতলা(গ্রাউন্ড ফ্লোর)থেকে শুরু হয়ে ক্যাম্পাস প্রদক্ষিণ করে আবার গ্রাউন্ড ফ্লোরে এসে শেষ হয়। তারপর কেক কেটে উপাচার্য মহোদয় অনুষ্ঠান উদ্ভোধন করে।

‎অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.তৌফিক আলম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট স্ট্যাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক ড.সাখাওয়াত হোসেন এবং অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ক্লাবের সভাপতি মেহেদী আরেফিন।

‎অনুষ্ঠানের বক্তব্যে ক্লাব মডারেটর ড. সাখাওয়াত হোসেন বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব শিক্ষার্থীদের ক্যারিয়ার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি নতুন সদস্যদের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে নিজেদের দক্ষতা বিকাশের আহ্বান জানান।‎
‎প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড.তৌফিক আলম শিক্ষার্থীদের সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার গুরুত্ব তুলে ধরেন। তিনি বলেন, একাডেমিক শিক্ষার পাশাপাশি সংগঠনভিত্তিক কার্যক্রম শিক্ষার্থীদের বাস্তব দক্ষতা ও আত্মবিশ্বাস বৃদ্ধি করে। তিনি বিইউসিসি এর ধারাবাহিক উদ্যোগের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও গঠনমূলক কার্যক্রম পরিচালনার প্রত্যাশা ব্যক্ত করেন।

‎সর্বশেষ সভাপতির বক্তব্যে ক্লাবের সভাপতি মেহেদী আরেফিন বলেন, ২০১৬ সালে কিছু স্বপ্নদ্রষ্টা শিক্ষার্থীর হাত ধরে যাত্রা শুরু করা সংগঠনটি আজ এক দশক পূর্ণ করেছে। তিনি বলেন, এই ১০ বছরের পথচলায় উপদেষ্টামণ্ডলী, অ্যালামনাই ও সদস্যদের সম্মিলিত প্রচেষ্টাই বিইউসিসি কে একটি শক্তিশালী ও কার্যকর প্ল্যাটফর্মে রূপান্তর করেছে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্ব বিকাশ এবং জব রেডিনেস তৈরিতে ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত করা হবে।

এই বিভাগের আরো খবর