1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৮:১৩ অপরাহ্ন
শিরোনাম:
চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ কুমিল্লায় বিজিবির অভিযানে ২৭ লাখ ৯৫ হাজার টাকার বাসমতি চাল ও ফুচকা জব্দ ইমারত বিধিমালা লঙ্ঘন: ৫ ভবনে অভিযান, সিলগালা ২; ব্র‍্যান্ড ব্র‍্যাকেটকেই জরিমানা ৮ লাখ টাকা বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ

বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাবের নেতৃত্ব রবিউল-সাজিদ

‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬ ৬:২৮ পিএম
শেয়ার করুন

‎বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব(বিইউসিসি) এর ৭ম কার্যনির্বাহী কমিটি(২০২৬-২৭) ঘোষণা করা হয়েছে। উক্ত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে সংগঠনটির ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির মানবসম্পদ ব্যাবস্থাপনা বিভাগের প্রধান মোঃরবিউল হাছান ও সাধারণ সম্পাদক হিসেবে দিয়াত্ব দেওয়া হয়েছে ৬ষ্ঠ কার্যনির্বাহী কমিটির ইভেন্ট ম্যানেজমেন্ট বিভাগের সিনিয়র কার্যনির্বাহী সদস্য মো:জুনায়েদ আল সাজীদ কে।

‎গত ২৭ তারিখ রাত ১১ টার দিকে সংগঠনটির অফিসিয়াল ফেসবুক পেজের মাধ্যমে উক্ত নতুন কমিটি প্রকাশিত হয়।উক্ত কমিটিতে সভাপতি ও সাধারণ সম্পাদক সহ মোট ৮ বিভাগে ৫৭ জন সদস্য রয়েছে।

‎সংশ্লিষ্টরা জানান উক্ত সংগঠনের উপদেষ্টা মণ্ডলী এবং অ্যালামনাইদের পরামর্শ অনুযায়ী উক্ত কমিটি গঠিত হয়েছে এবং আগামী এক বছর উক্ত কমিটি বরিশাল ইউনিভার্সিটি ক্যারিয়ার ক্লাব কে পরিচালনা করবে।

‎এ বিষয়ে কথা বলতে চাইলে বিইউসিসি এর নব নির্বাচিত সভাপতি মোঃরবিউল হাছান বলেন,

‎বরিশাল বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের সভাপতি হিসেবে নির্বাচিত হওয়ায় আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি সংশ্লিষ্টদের প্রতি। আগামী এক বছরে শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন, নেতৃত্বের বিকাশ ও কর্মজীবনের প্রস্তুতি নিশ্চিত করতে ক্যারিয়ার সেমিনার, প্রশিক্ষণ, মক ইন্টারভিউ ও চাকরির মেলার আয়োজনের উদ্যোগ নেওয়া হবে। পাশাপাশি বিভিন্ন করপোরেট প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার সঙ্গে যোগাযোগ বৃদ্ধির মাধ্যমে শিক্ষার্থীদের ইন্টার্নশিপ ও চাকরির সুযোগ তৈরিতে কাজ করা হবে।‎

‎এছাড়াও সংশ্লিষ্ট সবার সহযোগিতায় ক্লাবটিকে আরও কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সংগঠন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

এই বিভাগের আরো খবর