1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বশেমুরবিপ্রবিতে সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন - আজকের কাগজ
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন
শিরোনাম:
গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায় চৌদ্দগ্রামে বর্ণাঢ্য আয়োজনে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত যুবদল নেতার বিরুদ্ধে |: গোমস্তাপুরে ব্যবসায়ীকে নিরাপত্তা ঘটনায়, টাকা ছিনতাইয়ের শিক্ষামন্ত্রী: আগামীতে স্কুল-মাদ্রাসার বোর্ড পরীক্ষা একই প্রশ্নে হবে লক্ষ্মীপুরে ব্যবসায়ীর মৃত্যু: জড়িতদের ধরতে মাঠে পুলিশ বাড়ি থেকে ডেকে নিয়ে ব্যবসায়ীকে গুলি করে হত্যা কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজা উদ্ধার, আটক ২ অবশেষে ব্যাপক সমালোচনার মুখে শ্যালিকাকে তালাক দেয়ার ঘোষণা দিলেন টিকটকার মাসুদ

বশেমুরবিপ্রবিতে সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে মানববন্ধন

আসলাম হোসেন
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৪ মে, ২০২৪ ১১:২৫ এএম
শেয়ার করুন

দেশের স্বায়ত্ত্বশাসিত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সর্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, গোপালগঞ্জ (বশেমুরবিপ্রবি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

মঙ্গলবার (১৪ মে) বেলা বারোটায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে বশেমুরবিপ্রবি শিক্ষক সমিতির উদ্যেগে এ মানববন্ধন কর্মসূচি পালিত হয়। এর আগে গত ১৩ মার্চ সরকারের অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ এক প্রজ্ঞাপন জারি করে। সেখানে বলা হয়েছে, চলতি বছরের ১ জুলাইয়ের পর থেকে স্বশাসিত, স্বায়ত্তশাসিত এবং রাষ্ট্রায়ত্ত সংস্থার চাকরিতে যাঁরা নতুন যোগ দেবেন, তাঁরা বিদ্যমান ব্যবস্থার মতো আর অবসরোত্তর পেনশন-সুবিধা পাবেন না। তার পরিবর্তে নতুনদের বাধ্যতামূলক সর্বজনীন পেনশনের আওতাভুক্ত করা হবে।

মানববন্ধনে সরকারের পেনশন সংক্রান্ত এমন বৈষম্যমূলক সিদ্ধান্তের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান আন্দোলনকারীরা।
মানববন্ধনে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ড. মো. বশির উদ্দিন বলেন, সার্বজনীন পেনশন স্কিম চালু হলে ভবিষ্যতে মেধাবী শিক্ষার্থীরা শিক্ষকতা পেশার প্রতি আগ্রহ হারিয়ে ফেলবে।

শিক্ষক সমিতির সভাপতি মো. ফায়েকুজ্জামান মিয়া তার বক্তব্যে বলেন, সার্বজনিন পেনশন স্কিম চালুর মধ্যে দিয়ে যে নাগরিক, কর্মজীবীদের একটি বৈষম্য সৃষ্টির যে অপচেষ্টা সে অপচেষ্টাকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক দৃঢ় ভাবে প্রত্যাখান করছে।

এই বিভাগের আরো খবর