
চাঁদাবাজির অভিযোগে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সহ সভাপতি মিয়া বাবুল ও মোঃ মিঠুকে।
আজ বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।
প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি মিয়া বাবুল এবং মোঃ মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।
এর আগে গত মঙ্গলবার (১৯ ই মে) পোনাবাহি মাছের গাড়ি আটকে লাখটাকা চাঁদাবাজি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।এবং আরেকটি গাড়ি থেকে চাঁদা না পেয়ে গাড়ি ভাংচুর করে ও ড্রাইভারকে মারধর করে। চাঁদাবাজির ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি মিঞা বাবুল, সহ-সভাপতি মো. মিঠুন, সহ-সভাপতি আকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন স্বজন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত, সহ-সাংগাঠনিক সম্পাদক মো. হায়দার মুন্সি, শাহরিয়ারসহ একাধিক নেতাকর্মী যুক্ত থাকার তথ্য পাওয়া গেলেও শুধু দায়সারাভাবে দুজনকে বহিষ্কার করা হয়েছে।