1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
‎বহিষ্কার হলেন চাঁদাবাজির সাথে জড়িত ববির দুই ছাত্রদল নেতা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন
শিরোনাম:
জাতীয় ঐক্যের ডাক দিলেন প্রধানমন্ত্রী স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের স্টিকার লাগিয়ে প্রাইভেট কারে নেওয়া হচ্ছিল ইয়াবা, আটক ৩ শিক্ষামন্ত্রীর পদত্যাগের আলটিমেটাম দিয়ে শাহবাগ ছাড়ল শিক্ষার্থীরা বিনা প্রেসক্রিপশনে অ্যান্টিবায়োটিক বিক্রি রোধে কঠোর অভিযান চলবে : স্বাস্থ্যমন্ত্রী পিরোজপুরে ঝর্ণা হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হাইকোর্টে খালাস পুলিশের ৫ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি স্থানীয় নির্বাচন : ২৭ আগস্ট ভোটকেন্দ্রের চূড়ান্ত তালিকা প্রকাশ পৈতৃক ভিটায় মসজিদ নির্মাণ করছেন নায়িকা ববিতা বাংলাদেশে বিয়ে করা নিয়ে নাগরিকদের কঠোর বার্তা চীনের আ.লীগের রাজনীতি নিষিদ্ধ নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

‎বহিষ্কার হলেন চাঁদাবাজির সাথে জড়িত ববির দুই ছাত্রদল নেতা

‎বরিশাল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২১ মে, ২০২৬ ৯:৩২ পিএম
শেয়ার করুন

চাঁদাবাজির অভিযোগে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হয়েছে বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) শাখা ছাত্রদলের সহ সভাপতি মিয়া বাবুল ও মোঃ মিঠুকে।

‎আজ বৃহস্পতিবার ছাত্রদলের কেন্দ্রীয় দপ্তর সম্পদক মোঃ জাহাঙ্গীর আলমের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

‎‎প্রেস বিজ্ঞাপ্তিতে বলা হয়েছে, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বরিশাল বিশ্ববিদ্যালয় শাখার সহ সভাপতি মিয়া বাবুল এবং মোঃ মিঠুকে সাংগঠনিক পদ থেকে বহিষ্কার করা হলো।

‎বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির আজ এই সিদ্ধান্ত অনুমোদন করেন এবং জাতীয়তাবাদী ছাত্রদলের সকল পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে কোনরূপ সাংগঠনিক সম্পর্ক না রাখার জন্য নির্দেশনা প্রদান করেন।

‎এর আগে গত মঙ্গলবার (১৯ ই মে) পোনাবাহি মাছের গাড়ি আটকে লাখটাকা চাঁদাবাজি করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।এবং আরেকটি গাড়ি থেকে চাঁদা না পেয়ে গাড়ি ভাংচুর করে ও ড্রাইভারকে মারধর করে। চাঁদাবাজির ঘটনায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নবগঠিত কমিটির সহ-সভাপতি মিঞা বাবুল, সহ-সভাপতি মো. মিঠুন, সহ-সভাপতি আকিব, যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইব্রাহিম হোসেন স্বজন এবং যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইমরান মাহমুদ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. শাখাওয়াত, সহ-সাংগাঠনিক সম্পাদক মো. হায়দার মুন্সি, শাহরিয়ারসহ একাধিক নেতাকর্মী যুক্ত থাকার তথ্য পাওয়া গেলেও শুধু দায়সারাভাবে দুজনকে বহিষ্কার করা হয়েছে।

এই বিভাগের আরো খবর