1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বাংলাদেশের ইলিশ ভারতে যাচ্ছে না - আজকের কাগজ
মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৮:৪৯ অপরাহ্ন
শিরোনাম:
জাতিসংঘের সাধারণ অধিবেশনে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী বাসার সামনে গল্প করছিল এইচএসসি পরীক্ষার্থী, হঠাৎ এলোপাতাড়ি গুলি একতলা থেকে লাফিয়ে কোনো রকম বেঁচে ফিরেছি: স্নিগ্ধা চৌধুরী জ্বিনের মাধ্যমে স্বর্ণ দ্বিগুণ, চরফ্যাশনে প্রতারণা মামলায় ৪ জন আটক ঝিনাইগাতীতে গ্রামীণ উন্নয়ন প্রকল্পের রাস্তা পরিদর্শন করলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী টানা বর্ষণে চরফ্যাশনের গ্রামীণ উন্নয়ন প্রকল্পের কাঁচা রাস্তার বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ! জুলাই পরবর্তী সময়ে বেরোবির গণিত বিভাগ নির্বাচনে প্রার্থী সাবেক ছাত্রলীগ নেতারা চুক্তি না হলে ইরানের পারমাণবিক স্থাপনায় বড় হামলার হুমকি ট্রাম্পের নির্দোষ হয়েও আমি অপরাধী: আইভী স্বাস্থ্যসেবায় প্রযুক্তির বিকাশে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে সরকার: প্রধানমন্ত্রী

বাংলাদেশের ইলিশ ভারতে যাচ্ছে না

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ১৪ আগস্ট, ২০২৪ ১২:২৩ পিএম
শেয়ার করুন

কলকাতার জনপ্রিয় মাছ বাজারে মিলছে না পদ্মার ইলিশ। বাংরাদেশের এই জাতীয় মাছ আর সেখানে রপ্তানি হচ্ছে না। এর প্রভাব পড়েছে পশ্চিমবঙ্গসহ ভারতের একাধিক রাজ্যে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

প্রতিবেদনে বলা হয়, এই রপ্তানির বেশিরভাগ অংশ যেতে পশ্চিমবঙ্গে। সেখানে এই মাছ খুবই জনপ্রিয়। বিশেষ করে দুর্গা পূজার সময় এর চাহিদা থাকে তুঙ্গে

দক্ষিণপূর্ব এশিয়ার একাধিক দেশে ইলিশ মিললেও বাংলাদেশের ইলিশ ভারতে সবচেয়ে বেশি জনপ্রিয়। কলকাতার মাছের আড়ৎদ্বার শঙ্কর পল বলেন, ‘বাংলাদেশি ইলিশ মাছ না আসায় অস্থির হয়ে উঠেছে মাছবাজার। অবৈধভাবে আসা এক কেজি ইলিশ আমরা ১৮০০ রুপিতে বিক্রি করছি। সামনে দাম আরও বাড়বে।’

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে ভারতে প্রচুর ইলিশ রপ্তানি হতো। আগস্ট থেকে অক্টোবর সময়ে ইলিশ পাঠানো হতো। ২০১২ সালে অন্যান্য দেশে ইলিশ রপ্তানি বন্ধ থাকলেও ভারতে ঠিকই এই জনপ্রিয় মাছ পাঠাতেন শেখ হাসিনা। একে ইলিশ কূটনীতি বলেও আখ্যা দেওয়া হতো।

পশ্চিমবঙ্গের পর সবচেয়ে বেশি প্রভাব পড়েছে ত্রিপুরা রাজ্যে। সেখানেও দাম বেড়ে চলেছে মাছের। একজন ক্রেতা বলেন, ‘আজ আমি ১৬০০ রুপি প্রতি কেজি দিয়ে মাছ কিনেছি। আগে এর দাম কম ছিল। শুধু ইলিশ নয়, বাংলাদেশ থেকে আরও মাছ আসতো আমাদের এখানে। রপ্তান বন্ধ হওয়ায় সেসব মাছেরও দাম বেড়েছে।‘

ভারতের রপ্তানি সংস্থাগুলোর ফেডারেশনের মহাপরিচালক অজয় সাহাল গত সপ্তাহে বলেছিলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সংকটে আমাদের হিসেবে প্রায় ৩০ কোটি ডলারের রপ্তানি বাণিজ্য ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা প্রতিদিন বাংলাদেশে ৩ কোটি ডলারের রপ্তানি করে থাকি।’

এই বিভাগের আরো খবর