1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

বায়তুল মোকাররমে ঈদের ৫ জামাতের সময়সূচি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩ জুন, ২০২৫ ৩:২২ পিএম
শেয়ার করুন

ঈদুল আজহা উপলক্ষে জাতীয় মসজিদ ‘বায়তুল মোকাররমে’ পর্যায়ক্রমে পাঁচটি ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার ইসলামিক ফাউন্ডেশন থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিনের সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী আরবি ১০ জিলহজ (১৪৪৬ হিজরি) এবং ইংরেজি ৭ জুন (শনিবার) সারাদেশে ঈদুল আজহা উদযাপিত হবে। প্রতি বছরের মতো এবারও জাতীয় মসজিদে পর্যায়ক্রমে পাঁচটি জামাত অনুষ্ঠিত হবে। জামাতগুলো পরিচালনার দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশন ও দেশের খ্যাতনামা আলেমরা।

প্রথম জামাত অনুষ্ঠিত হবে সকাল ৭টায়। এতে ইমামতি করবেন যাত্রাবাড়ির তামিরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী। মুকাব্বির হিসেবে থাকবেন বায়তুল মোকাররম মসজিদের খাদেম মো. আব্দুল হাদী।

দ্বিতীয় জামাত সকাল ৮টায় অনুষ্ঠিত হবে। ইমামতির দায়িত্বে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফাসসির ড. মাওলানা আবু সালেহ পাটোয়ারী। মুকাব্বির হবেন মো. নাসির উল্লাহ।

তৃতীয় জামাত সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের অনুবাদ ও সংকলন বিভাগের সম্পাদক ড. মুশতাক আহমদ। মুকাব্বির হিসেবে থাকবেন মো. বিল্লাল হোসেন।

চতুর্থ জামাত সকাল ১০টায় অনুষ্ঠিত হবে। ইমাম হিসেবে থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মুফতী মো. আব্দুল্লাহ এবং মুকাব্বির হিসেবে থাকবেন মো. আমির হোসেন।

পঞ্চম ও সর্বশেষ জামাত সকাল ১০টা ৪৫ মিনিটে অনুষ্ঠিত হবে। এতে ইমামতি করবেন ইসলামিক ফাউন্ডেশনের দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের ভাষা শিক্ষক মাওলানা মোহাম্মদ নূর উদ্দীন। মুকাব্বির হবেন মো. জহিরুল ইসলাম।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কোনও জামাতে নির্ধারিত ইমাম অনুপস্থিত থাকলে বিকল্প ইমাম হিসেবে দায়িত্ব পালন করবেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী লাইব্রেরিয়ান মাওলানা মো. শহিদুল ইসলাম। পাশাপাশি, বিকল্প মুকাব্বির হিসেবে থাকবেন খাদেম মো. রুহুল আমীন।

এই বিভাগের আরো খবর