
সারাদেশে হামের প্রাদুর্ভাব বেড়েই চলেছে। স্বাস্থ্য অধিদপ্তরের সর্বশেষ তথ্য অনুযায়ী, ৫ নভেম্বর সকাল ৮টা থেকে ৬ নভেম্বর সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে।
একই সময়ে দেশে নতুন করে ১ হাজার ৩১৪ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছেন। শুক্রবার (৪ নভেম্বর) নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।