1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বিশালাকৃতির বাঘাইড়ের মূল্য ৪ লাখ টাকা - আজকের কাগজ
বুধবার, ২২ এপ্রিল ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
শিরোনাম:
চুক্তি না হলে সামরিক বাহিনী হামলার জন্য ‘পুরোপুরি’ প্রস্তুত : ট্রাম্প দরপত্র জমা নিয়ে বিএনপির সঙ্গে জামায়াত-এনসিপির মারামারি কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি)’র অভিযানে ৭২ লক্ষ টাকা মুল্যের ভারতীয় শাড়ি আটক মানবিক বিবেচনায় যুব মহিলা লীগ নেত্রীর জামিন এসএসসির প্রথম দিনে বহিষ্কার ৬ শিক্ষার্থী, ১ পরিদর্শক ট্রাইব্যুনালে ঘুষকাণ্ডে প্রসিকিউটর সাইমুমের বিরুদ্ধে প্রমাণ মিলেছে পুলিশ সুপার পদমর্যাদার ৬ কর্মকর্তাকে বদলি ‘বিশ্ব অর্থনীতিতে ফুটবল বিশ্বকাপের প্রভাব ৮০ বিলিয়ন ডলার’ পরীক্ষায় বাড়তি সুবিধা থেকে বঞ্চিত দৃষ্টি প্রতিবন্ধী মিতু জ্বালানি সংকটে অটোরিকশা ভালো সাপোর্ট দিচ্ছে : ডা. জাহেদ উর রহমান

বিশালাকৃতির বাঘাইড়ের মূল্য ৪ লাখ টাকা

তিমির বনিক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ জুলাই, ২০২৪ ২:৪১ পিএম
শেয়ার করুন

মৌলভীবাজারের রানীগঞ্জের কুশিয়ারা নদী থেকে রবিবারে ধরা পড়ে বিশাল আকৃতির একটি বাঘাইড় মাছ। এর ওজন ছিল প্রায় ১১০ কেজি। মাছটির দাম হাঁকা হয় ৪ লাখ টাকা। যদিও পরে মাছটি কেটে টুকরো টুকরো করে কেজি হিসেবে বিক্রি করেন বিক্রেতারা।

জানা গেছে, দুপুরের দিকে মৌলভীবাজার সদরের জেলা দায়রা জজ আদালতের সামনে এই বাঘ মাছটির দেখা মেলে।
বিশালাকৃতির বাঘ মাছ নিয়ে বসেন ছয়জন মাছ ব্যবসায়ী। উমেদ মিয়া নামের একজন মাছ ব্যবসায়ী মাছটিকে কেটে কেজি হিসেবে বিক্রি শুরু করেন। তিনি জানান, তারা ছয়জন মিলে রানীগঞ্জের কুশিয়ারা নদী হতে এক শিকারির কাছ থেকে মাছটি কেনেন তারা।

পানিতে ডুব দিয়ে ওই শিকারি মাছটি ধরেন বলে জানান উমেদ মিয়া। পরে তারা শিকারীর থেকে ১ লাখ ৫ হাজার টাকা দিয়ে মাছটি কিনে আনেন। যদিও এ মাছটির দাম চাওয়া হয়েছিল ৪ লাখ টাকা।বিশাল এ মাছটিকে কেটে কেজি হিসেবে বিক্রি করছেন উমেদ মিয়া ও তার বাকি শরিকেরা।

তারা প্রতি কেজি বাঘাইড় মাছ বিক্রি করছেন ১২”শ” থেকে দেড় হাজার টাকা করে। তবে এরই মধ্যে বিক্রি হয়ে যায় প্রায় ৯০ কেজি মাছ। ওই সময় পর্যন্ত আরও প্রায় ১০-১২ কেজির মতো মাছ বিক্রির বাকি ছিল। কিন্তু তাদের ভাষ্যমতে বাকি গুলো ও বিক্রির জন্য খুব বেশি সময় লাগবে বলে জানায়।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *