1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
বিসিএস পরীক্ষা তিনবারের বেশি দেওয়া যাবে না - আজকের কাগজ
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম:
কূটনৈতিক তৎপরতায় বিশ্ববাজারে কমল তেলের দাম মা ইলিশ রক্ষায় আকাশপথে সফল অভিযান শেষ করল বিমানবাহিনী রোনালদো আগের মতো খেলেন না, দাবি এরিক টেন হাগের টিএমজিবির নতুন নেতৃত্বে মাসুদ রুমী ও কুমার বিশ্বজিত আট শিক্ষকের কলেজে চার পরীক্ষার্থীর মধ্যে পাস মাত্র একজন সৌরবিদ্যুৎ ও সরকারি ক্রয় অধ্যাদেশ আইনে রূপান্তরের অনুমোদন মন্ত্রিসভার মেসির দেওয়া বিশেষ এক ভোটে আপ্লুত আলজেরিয়ান তরুণ ইব্রাহিম মাজা সংসদ সদস্য সান্টুকে জড়িয়ে বিভ্রান্তিকর সংবাদের প্রতিবাদ জানাল উজিরপুর বিএনপি ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম বাড়ল ২২৩ টাকা ট্রাইব্যুনাল সালিসের চেয়ে নিচে নেমে গেছে: প্রসিকিউটর গাজী মোনাওয়ার

বিসিএস পরীক্ষা তিনবারের বেশি দেওয়া যাবে না

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪ ৯:৪১ এএম
শেয়ার করুন

বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিসিএস) পরীক্ষা তিনবারের বেশি দেওয়া যাবে না বলে উপদেষ্টা পরিষদের বৈঠকে সিদ্ধান্ত হয়েছে।

বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

মন্ত্রিপরিষদ বিভাগের দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, উপদেষ্টা পরিষদ-বৈঠকে আলোচনার মাধ্যমে সরকারি, স্বায়ত্তশাসিত, আধা-স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ সরকারি কর্তৃপক্ষ, পাবলিক নন- ফাইন্যানসিয়াল কর্পোরেশনসহ স্ব-শাসিত সংস্থাসমূহে সরাসরি নিয়োগের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা নির্ধারণ অধ্যাদেশ, ২০২৪’-এর খসড়ার নীতিগত ও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘সরকারি চাকরি আইন, ২০১৮’-এর ধারা ৫৯-এ প্রদত্ত ক্ষমতাবলে জনপ্রশাসন মন্ত্রণালয় ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ পুনর্গঠনপূর্বক বাংলাদেশ সিভিল সার্ভিস পরীক্ষায় একজন প্রার্থী সর্বোচ্চ তিনবার অবর্তীর্ণ হতে পারবে-এরূপ বিধি সংযোজন করবে।

এই বিভাগের আরো খবর