1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা - আজকের কাগজ
সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৯:২৬ অপরাহ্ন
শিরোনাম:
টেকনাফের হ্নীলায় নৌবাহিনী অভিযান চালিয়ে বিদেশি আগ্নেয়াস্ত্র সহ গোলাবারুদ উদ্ধার হাতিয়ায় বজ্রপাতে যুবকের মৃত্যু টাকার অভাবে আইনি সহায়তা থেকে আর কেউ বঞ্চিত হবে না: আইনমন্ত্রী মধ্যপ্রাচ্যে শান্তি ফেরাতে সব কিছু করবে রাশিয়া: পুতিন মাদক-জুয়ার বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি অনুসরণ করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী রৌমারী-রাজিবপুরে টানা ৩ দিন অচল বিদ্যুৎ-নেটওয়ার্ক মুন্সীগঞ্জের গজারিয়ায় অগ্নিকান্ডে ১৩টি রুম আগুনে পুড়ে গেছে জনস্বাস্থ্য রক্ষায় হিলিতে হাম-রুবেলা বিষয়ক উপজেলা কো-অর্ডিনেশন সভা নওগাঁয় মাদ্রাসা সুপারের বিরুদ্ধে নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগ চিলমারীতে শিশু আয়শা হত্যা: ক্লু নেই, বিক্ষোভে উত্তাল

বুধবার মানিক মিয়া অ্যাভিনিউতে খালেদা জিয়ার জানাজা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৩০ ডিসেম্বর, ২০২৫ ২:৩৮ পিএম
শেয়ার করুন

রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে বুধবার বাদ জোহর সদ্যপ্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ। মঙ্গলবার (৩০ ডিসেম্বর) গণমাধ্যমকে তিনি এ কথা জানান।

সালাহউদ্দিন আহমেদ জানান, জানাজার পর শেরেবাংলা নগরে জিয়া উদ্যানে তার স্বামী এবং সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে তাকে দাফন করা হতে পারে। উল্লেখ্য, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে জানানো হয়, ‘বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আজ সকাল ৬টায়, ফজরের নামাজের ঠিক পরে ইন্তেকাল করেছেন। আমরা তার রূহের মাগফিরাত কামনা করছি এবং সবার কাছে দোয়া চাইছি।’মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮০ বছর। এ সময় হাসপাতালে তার বড় ছেলে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ পরিবারের নিকটাত্মীয়রা উপস্থিত ছিলেন।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *