1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
ভারত থেকে আসা ফ্রিজিং গাড়িসহ ২১৫০ কেজি গরুর মাংস জব্দ - আজকের কাগজ
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৭:২৪ পূর্বাহ্ন
শিরোনাম:
সিলেটে জন্মদিন উদযাপন করলেন তৌসিফ, সঙ্গী ছিলেন সাফা ও টয়া এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ চুয়াডাঙ্গা জেলা ছাত্রদল সভাপতির ছেলে নেই, রাষ্ট্রদ্রোহিতার বিধান নিয়ে রিট খারিজ: বাক্‌স্বাধীনতা ক্ষুণ্নের সুনির্দিষ্ট ছেলের এইচএসসি পাস: চুয়াডাঙ্গায় পদ হারালেন ছাত্রদল সভাপতি ঢাকা মহানগর উত্তর বিএনপির দায়িত্বে শফিকুল ও জাহাঙ্গীর তুরস্ক সফরে আয়া সোফিয়ায় নামাজ পড়তে চান সাদিক খান রামলীলায় ইন্ডিয়া জোটের হুঙ্কার, জ্ঞানেশের পর মোদি-শাহর বিচার হবে হেলিকপ্টারে গ্রামে ফিরলেন প্রবাসী মনিরুজ্জামান, উচ্ছ্বসিত এলাকাবাসী সেন্টমার্টিনে খেলাধুলায় ভাটা, হতাশায় স্থানীয় খেলোয়াড়েরা চৌদ্দগ্রামে মাটির নিচে একটি মর্টার শেল সদৃশ লোহার বস্তু পুলিশ উদ্ধার করেছে

ভারত থেকে আসা ফ্রিজিং গাড়িসহ ২১৫০ কেজি গরুর মাংস জব্দ

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : বুধবার, ২৯ জানুয়ারী, ২০২৫ ৪:০৮ পিএম
শেয়ার করুন

শেরপুরের নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে পাচারকালে ফ্রিজিং গাড়িসহ ২ হাজার ১৫০ কেজি গরুর মাংস জব্দ করেছে ৩৯ বর্ডার গার্ড অব বাংলাদেশের (বজিবি) সদস্যরা। আজ বুধবার ভোরে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া গ্রামের ভারত সীমান্ত এলাকা থেকে মাংস জব্দ করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, নালিতাবাড়ী উপজেলার সীমান্ত এলাকায় ভারত থেকে চোরাই পথে গরুর মাংস পাচার হবে, এমন গোপন সংবাদের ভিত্তিতে ময়মনসিংহ সেক্টরের ৩৯ বিজিবি’র ঝিনাইগাতী উপজেলার হলদীগ্রাম সীমান্ত ফাঁড়ির বিজিবি সদস্যরা ওই এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। এতে ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়ালের নেতৃত্বে বিজিবির একটি অভিযানিক দল ভোর সাড়ে ৫টার দিকে উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের পশ্চিম সমশ্চুড়া সীমান্তের ১১১০ নম্বর মেইন পিলার এলাকায় অভিযান চালায়।

বিজিবি সূত্রটি আরও জানায়, বিজিবির উপস্থিতি টের পেয়ে ফ্রিজিং গাড়িভর্তি প্যাকেটজাত গরুর মাংস ফেলে রেখে চোরাকারবারীরা পালিয়ে যায়। পরে ফ্রিজিং গাড়ি থেকে ২ হাজার ১৫০ কেজি গরুর মাংস জব্দ করা হয়। একইসঙ্গে চোরাইকাজে ব্যবহৃত ফ্রিজিং গাড়ি জব্দ করে বিজিবি।

বিষয়টি নিশ্চিত করে ৩৯ বিজিবি বারোমারী কোম্পানীর আওতাধীন হলদীগ্রাম বিজিবি সীমান্ত ফাঁড়ির ক্যাম্প কমান্ডার নায়েক সুবেদার আব্দুল আওয়াল বলেন, জব্দ হওয়া গরুর মাংস নিলামে বিক্রির প্রস্তুতি চলছে। একইসঙ্গে পরবর্তী আইনগত ব্যবস্থাগ্রহণ প্রক্রিয়াধীন।

এই বিভাগের আরো খবর