1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভাসানচর নিয়ে সিদ্ধান্ত স্থগিত: হাইকোর্টের রুল জারি - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ১২:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম:
যৌক্তিক হারে গণপরিবহন ভাড়া না বাড়ালে কঠোর আন্দোলনের হুঁশিয়ারি জাতীয় ক্যানসার হাসপাতালের উপপরিচালককে ছুরিকাঘাত ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছি: প্রধানমন্ত্রী কুড়িগ্রামে জমি নিয়ে বিরোধে বৃদ্ধ পিতাকে পিটিয়ে ঘরে বন্দি ইরানের সঙ্গে চুক্তি স্বাক্ষর আজ, দাবি ট্রাম্পের মন্ত্রীদের প্রটোকল দিতে ডিসি-এসপিদের নতুন নির্দেশনা ‎পদোন্নতি সংকটে উত্তাল বরিশাল বিশ্ববিদ্যালয়: পরশু থেকে পূর্ণাঙ্গ একাডেমিক শাটডাউনের ঘোষণা চৌদ্দগ্রামে বিএনপি নেতা-কর্মীদের বিরুদ্ধে জামায়াত-শিবিরের মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন নওগাঁয় হাম টিকাদান ক্যাম্পেইন শুরু জবির কেন্দ্রীয় মসজিদে তালা, ক্ষুব্ধ শিক্ষার্থীরা

ভাসানচর নিয়ে সিদ্ধান্ত স্থগিত: হাইকোর্টের রুল জারি

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬ ৮:৪৭ পিএম
শেয়ার করুন

ভাসানচরকে সন্দ্বীপ উপজেলার অন্তর্ভুক্ত করার বিষয়ে ভূমি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে এ সিদ্ধান্তের বৈধতা নিয়ে রুল জারি করেছেন আদালত।

সোমবার (২০ এপ্রিল ২০২৬) বিচারপতি ফাহমিদা কাদের ও বিচারপতি মোঃ আসিফ হাসানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতের রুলে বলা হয়েছে, ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্ত করতে চট্টগ্রাম বিভাগীয় কমিশনারকে নির্দেশনা দিয়ে ভূমি মন্ত্রণালয়ের ১৩ জানুয়ারি ২০২৬ তারিখের ০৫ নম্বর অফিস স্মারক কেন অবৈধ ও অকার্যকর ঘোষণা করা হবে না—তা জানতে সংশ্লিষ্ট বিবাদীদের প্রতি নোটিশ জারি করা হয়েছে।

এর আগে, এ সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে হাতিয়া দ্বীপ সমিতির সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন যতন গত ফেব্রুয়ারি মাসে হাইকোর্টে রিট আবেদন দায়ের করেন।

রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ড. মুহাম্মাদ সাজ্জাদ হোসেন (বাবু)। রাষ্ট্রপক্ষে শুনানিতে অংশ নেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মুহাম্মদ শফিকুর রহমান।

এ রুল জারির ফলে ভাসানচরকে সন্দ্বীপের অন্তর্ভুক্তির প্রক্রিয়া আপাতত স্থগিত থাকছে বলে জানা গেছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *