1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
ভোটে কারচুপি হলেই জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
শিরোনাম:
নতুন মামলায় ইরানি নির্মাতা জাফর পানাহিকে পাঁচ বছরের কারাদণ্ড সাফ চ্যাম্পিয়নশিপে সব ম্যাচ জয়ের ছক কষছেন কোচ ডুলি বাংলাদেশ-জাপান ৬টি চুক্তি স্বাক্ষর, ২৯৫.৫ মিলিয়ন ডলারের ঋণ প্রতিশ্রুতি বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা মোশাররফ ও তাঁর স্ত্রীর ব্যাংক হিসাব তলব বিএফআইইউর উখিয়ায় নলকূপের গ্যাসে আগুন, ৪০ ঘণ্টাতেও অধরা নিয়ন্ত্রণ জুলাইকে বাঁচিয়ে রাখলে টেন্ডার বাজি-চাঁদাবাজি করা যাবে না: জাবের উৎপাদন খরচের চেয়ে দুধ-মাংসের বাজারমূল্য অনেক বেশি, সংসদীয় কমিটির নজরদারি গুম প্রতিরোধে সংবিধানে নতুন কিছু যুক্ত করার প্রয়োজন নেই: সালাহউদ্দিন আহমদ পল্টন হত্যাকাণ্ডের বিচার দাবি, কুড়িগ্রাম-উলিপুরে জামায়াত-শিবিরের বিক্ষোভ ছাগলনাইয়ায় গৃহবধূ ও দুই শিশুকন্যাকে জিম্মি করে সম্পদ সংক্রান্ত ঘটনায়

ভোটে কারচুপি হলেই জামায়াত ক্ষমতায় আসতে পারবে: হর্ষবর্ধন শ্রিংলা

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৪ জানুয়ারী, ২০২৬ ৯:০২ পিএম
শেয়ার করুন

বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নির্বাচন হলে জামায়াতে ইসলামী ক্ষমতায় আসতে পারবে না বলে মনে করেন ঢাকায় ভারতের সাবেক হাইকমিশনার ও বর্তমান রাজ্যসভার সদস্য হর্ষবর্ধন শ্রিংলা। খবর ট্রেলিগ্রাফ ইন্ডিয়ার।

গতকাল শুক্রবার (২৩ জানুয়ারি) ভারতের পশ্চিমবঙ্গের দার্জিলিংয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেছেন, ‘যদি নির্বাচন অবাধ ও সুষ্ঠু না হয় এবং কারচুপি হয়, তাহলে তারা ক্ষমতায় আসতে পারে। না হলে তাদের ক্ষমতায় আসার সম্ভাবনা কম। দলটির ভোটের হার পাঁচ থেকে সাত শতাংশ, তা-ও আবার অন্য রাজনৈতিক দলগুলোর সহায়তায়।’বাংলাদেশের আসন্ন নির্বাচন নিয়ে হর্ষবর্ধন শ্রিংলা আরও বলেন, ভারত সরকার স্পষ্ট করে জানিয়েছে, সব রাজনৈতিক দলের নির্বাচনে অংশ নেয়া উচিত, কিন্তু সেটি হচ্ছে না।

টি-২০ বিশ্বকাপে ভারতে বাংলাদেশের খেলতে না চাওয়ার বিষয়েও মন্তব্য করেন সাবেক এ কূটনৈতিক।

এ নিয়ে হর্ষবর্ধন শ্রিংলা বলেন, তারা অনেক বড় ভুল সিদ্ধান্ত নিয়েছে। এটা তাদের নির্বাচিত সরকার নয়। একটা অন্তবর্তীকালীন সরকার। তারা নির্বাচনে জেতেনি। মানুষও বেছে নেয়নি। নিজেরাই বসে গিয়েছে ক্ষমতায়। ওই সরকার যে সিদ্ধান্ত নিচ্ছে, তা বাংলাদেশের ক্রীড়ার জন্য খারাপ।

এই বিভাগের আরো খবর