1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মতলব উত্তরে বাবা মোটরসাইকেল কিনে না দেওয়ায় ছেলের আত্মহত্যা - আজকের কাগজ
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০২:১১ পূর্বাহ্ন

মতলব উত্তরে বাবা মোটরসাইকেল কিনে না দেওয়ায় ছেলের আত্মহত্যা

সম্রাট সিকদার
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২০ মে, ২০২৫ ২:২২ পিএম
শেয়ার করুন

ছেলের দাবি পুরন না করায় বাবার সাথে অভিমান করে ছেলে ফাঁ/ সি দিয়ে আ/ ত্মহ/ ত্যা করেছে। ঘটনাটি ঘটেছে মতলব উত্তর উপজেলার ফতেপুর পূর্ব ইউনিয়নের তিনঘরিয়া কান্দি গ্রাম এলাকায়। ছেলের নাম ফাইম (১৯)। বাবার কাছে ছেলের বায়না, মোটরসাইকেল কিনে দিতে হবে, মোটরসাইকেল কিনে দিতে বাবা অস্বীকৃতি জানান।

কেন বাবা মোটরসাইকেল কিনে দিবে না, সে কারনে গত ১৯ মে দিবাগত-রাত যে কোন সময়ে চাচার ঘরের সিলিং ফ্যানে ফাঁ/ সি দিয়ে আ/ত্ম/হ/ ত্যা করেছে। এমনটাই জানা গেল সরজমিনে।

ঘটনাস্থল পরিদর্শন করেন মতলব উত্তর থানা পুলিশ। লা/ শ ময়নাতদন্তের জন্য চাঁদপুর মর্গে প্রেরন করেন। ছেলেটি ঢাকায় ফার্নিচারের কাজ করতো। ছেলের বাবা ঢাকায় হোটেল ব্যবসা করছে।

ছেলের ছোট ভাই ইসরাফিল বয়স ১৩/১৪ হবে। তার হাত ভেঙে গেছে, এ সুবাধে ছেলের বাবা গতকাল বাড়িতে আসে। ছেলেটি ঢাকায় বাড়িতে প্রায়ই আসা যাওয়া করতো। ছেলে ফাহিম ৩/৪ দিন পূর্বে ঢাকা থেকে আসে। বাবাও বাড়িতে আসছে, রাতে আলাদা রোমে শয়ন করেছিলেন বলে জানা যায়।

সরজমিন তদন্ত করছেন মতলব উত্তর থানার পুলিশ পরিদর্শক প্রদীপ মন্ডল, এসআই জামাল সহ সঙ্গীয় ফোর্স।

এই বিভাগের আরো খবর