1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মিয়ানমার থেকে ফেরত আনা হলো আটক ১৪ জেলেকে - আজকের কাগজ
বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম:
মুদি দোকানসহ ১৬ খাতে বসছে ভ্যাটভিত্তিক সুনির্দিষ্ট কর: অর্থমন্ত্রী কুড়িগ্রাম সীমান্তে গাঁজার বস্তা ফেলে চোরাকারবারির দৌড় তিন নারীর সঙ্গে গোপন সম্পর্কের কথা স্বীকার বিল গেটসের মানবতাবিরোধী অপরাধের মামলায় তাপস-নানকসহ ২৮ আসামির বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু দিল্লি বিমানবন্দরে উপদেষ্টা জাহেদের ঘটনা নিয়ে ভারতের ব্যাখ্যা ‘সন্তোষজনক নয়’: ঢাকা টেলিটকসহ ৪ মোবাইল অপারেটরের কাছে সরকারের পাওনা ১৩ হাজার কোটি টাকা মাদ্রাসা ছাত্রী ধর্ষণ অভিযোগে কুড়িগ্রামে বৃদ্ধ আটক মসজিদের ভেতর ইমামের ঝুলন্ত মরদেহ, চিরকুট উদ্ধার রৌমারী শূন্যরেখা থেকে উধাও দুই যুবক! ভোরে সাপাহার সীমান্তে বিএসএফের পুশ-ইন চেষ্টা, শূন্য লাইনে ৯ জনকে আটকালো বিজিবি

মিয়ানমার থেকে ফেরত আনা হলো আটক ১৪ জেলেকে

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি
  • আপডেট টাইম : শনিবার, ৯ মে, ২০২৬ ৮:১৬ পিএম
শেয়ার করুন

বঙ্গোপসাগরে মাছ ধরতে গিয়ে মিয়ানমারের আরাকান আর্মির হাতে আটক হওয়া ১৪ জেলেকে দেশে ফিরিয়ে এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। ফিরিয়ে আনা ব্যক্তিদের মধ্যে ১৩ জন বাংলাদেশি এবং একজন এফডিএমএন সদস্য রয়েছেন।

বিজিবি জানিয়েছে, ২০২৫ ও ২০২৬ সালের বিভিন্ন সময়ে বঙ্গোপসাগরের বিভিন্ন এলাকায় মাছ ধরার সময় অনিচ্ছাকৃতভাবে মিয়ানমারের জলসীমায় প্রবেশ করলে আরাকান আর্মি তাদের আটক করে নিয়ে যায়। পরে তাদের মিয়ানমারের অভ্যন্তরে বিভিন্ন নিয়ন্ত্রিত ক্যাম্পে রাখা হয়।

মানবিক বিবেচনায় কক্সবাজার রিজিয়নের বিজিবি আরাকান আর্মির সঙ্গে যোগাযোগ ও সমন্বয় অব্যাহত রাখে। দীর্ঘ প্রচেষ্টার পর শুক্রবার (৯ মে) নাফ নদীর শূন্যরেখায় আরাকান আর্মির কাছ থেকে জেলেদের গ্রহণ করে বিজিবির একটি প্রতিনিধিদল। পরে তাদের টেকনাফ জেটিঘাটে নিয়ে আসা হয়।

বর্তমানে ফেরত আনা জেলেদের পরিচয় যাচাই ও পরিবারের কাছে হস্তান্তরের কার্যক্রম চলছে বলে জানিয়েছে বিজিবি।

টেকনাফ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. হানিফুর রহমান ভূঁইয়া বলেন, সীমান্ত সুরক্ষার পাশাপাশি মানবিক দায়িত্ব পালনে বিজিবি সর্বদা সচেষ্ট। সমন্বিত প্রচেষ্টার মাধ্যমেই আটক জেলেদের দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

তিনি আরও বলেন, অবশিষ্ট আটক জেলেদের নিরাপদে ফেরাতে বিজিবির প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর