1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ - আজকের কাগজ
শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:০৫ অপরাহ্ন
শিরোনাম:
গুলশানে আওয়ামী লীগের মিছিল: সাবেক মেয়রসহ ১৪ জন রিমান্ডে সরকারকে বেকায়দায় ফেলতে তেলের কৃত্রিম সংকট তৈরি করছে একটি চক্র: চিফ হুইপ নিরাপত্তার স্বার্থে অনির্দিষ্টকালের জন্য স্থগিত বিমানের রিয়াদগামী ফ্লাইট নিষেধাজ্ঞার মধ্যেও চরফ্যাশন মাছ বাজারে প্রকাশ্যে ইলিশ বিক্রি! প্রতি কেজি ১ হাজার টাকা ভোলাহাটে চামুশা সীমান্তে ৫৯ বিজিবি’র অভিযানে ৪৩ বোতল নেশাজাতীয় সিরাপ ইসকাপ জব্দ! রৌমারীতে ট্রাকের ধাক্কায় মা-সন্তানসহ নিহত ৫ দুই দশকের হাজারো প্রাক্তন, তবু নেই কুবিতে কেন্দ্রীয় অ্যালামনাই সংগঠন চৌদ্দগ্রামে তিন পূজামণ্ডপে প্রধানমন্ত্রীর শুভেচ্ছা উপহার বিতরণ চরফ্যাশন রেসিডেন্সিয়াল মডেল কলেজে নবীনবরণ অনুষ্ঠিত ১০৭ ফ্লাইট বাতিল, আটকা সাড়ে ১৬ হাজার যাত্রী

মুন্সিগঞ্জ টঙ্গীবাড়ীতে বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগ

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫ ৮:৪৫ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীতে ২২ বছর বয়সী এক বাকপ্রতিবন্ধী তরুণীকে ধর্ষণের অভিযোগে আশিকুর রহমান জীবন (২৮) নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। জীবন বরিশাল জেলার বাবুগঞ্জ উপজেলার চন্ডিপুর গ্রামের মো. বাবুল এর ছেলে।

গ্রেফতারের পর আদালতে ধর্ষনের বিষয়টি স্বীকার করে দোষ শিকারমূলক জবানবন্দি দিয়েছেন গ্রেফতারকৃত যুবক। টঙ্গিবাড়ি থানার উপপরিদর্শক (এসআই) মো. শাহ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গত বুধবার তথ্যপ্রযুক্তির সহায়তায় ঢাকার দক্ষিণখান এলাকা থেকে আসামি আশিকুর রহমান জীবনকে গ্রেফতার করা হয়। পরে আদালতে হাজির করলে তিনি ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন।

নির্যাতিত ওই নারীর শরীরিক পরিবর্তন লক্ষ্য করে তার মা বিষয়টি জানতে চান। এ সময় বাকপ্রতিবন্ধী মেয়েটি ইশারা-ইঙ্গিতের মাধ্যমে ঘটনাটি মাকে বোঝায়। পরে বিষয়টি প্রকাশ পেলে ভুক্তভোগীর মা আত্মীয় আশিকুর রহমান জীবনের বিরুদ্ধে টঙ্গিবাড়ী থানায় ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেন।

মামলার পর পুলিশ ওই তরুণীকে উদ্ধার করে পরীক্ষার জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায়। পরীক্ষায় তরুণীটি ছয় মাসের অন্তঃসত্ত্বা বলে হাসপাতাল কর্তৃপক্ষ নিশ্চিত করে।

টঙ্গিবাড়ী থানার এসআই মো. শাহ আলী বলেন, “মামলার এজাহারে আসামির সঠিক ঠিকানা না থাকলেও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে ঢাকার দক্ষিণখান এলাকা থেকে গ্রেফতার করতে সক্ষম হই। পরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

এই বিভাগের আরো খবর