1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
  4. : temp-login-BxH6QyEPU5XH7Ed :
মুন্সীগঞ্জ হাসপাতালে আগুন, ছোটাছুটি করে প্রাণে বাঁচলো রোগীরা - আজকের কাগজ
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১০:১৩ পূর্বাহ্ন
শিরোনাম:
ইসরাইলি নির্বাচনে অচলাবস্থা, কেন ব্যালটে ছিল না গাজা সঞ্চয়পত্র, এফডিআর ও ডাকঘর সঞ্চয়: কোথায় কত মুনাফা ও কেমন ঝুঁকি ইরানের সঙ্গে যুদ্ধে তেল কোম্পানিগুলো মুনাফা লুটছে: বার্নি স্যান্ডার্স বিমানবাহিনীর সাবেক কর্মকর্তার মৃত্যু: তদন্তে নতুন রহস্যময় তরুণী দাবি না মানলে এক দফা অনিবার্য হবে: কুষ্টিয়ায় শফিকুর রহমান নতুন পে-স্কেল ও উৎসব ভাতার দাবিতে সিলেটে শিক্ষকদের বিক্ষোভ ঢাবি যদি অক্সফোর্ড হয়, রাবিকে ক্যামব্রিজ করতে হবে: রিজভী পল্টনে সাবেক আইজিপির ছেলের গাড়ির ধাক্কায় রিকশাচালক আহত পরবর্তী সংসদ অধিবেশনেই পাশ হবে সৌরবিদ্যুৎ আইন: জ্বালানিমন্ত্রী শেষ বলে অবিশ্বাস্য হার, হংকং সিক্সেস থেকে বিদায় বাংলাদেশের

মুন্সীগঞ্জ হাসপাতালে আগুন, ছোটাছুটি করে প্রাণে বাঁচলো রোগীরা

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৩২ পিএম
শেয়ার করুন

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে বৈদ্যুতিক বাতি বিস্ফোরিত হয়ে আকস্মিক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এঘটনায় কেউ হতাহত হয়নি, তাৎক্ষণিক প্রচেষ্টায় আগুন নিভানোয় এড়ানো গেছে ক্ষয়ক্ষতি।

রোববার (২৩ ফেব্রুয়ারী) রাত সাড়ে ৯টার দিকে হাসপাতালের নতুন ভবনের ৫ম তলায় এঘটনা ঘটে। এসময় আতংকে ছোটাছুটি করে রোগীদের হসপিটাল ত্যাগ করতে দেখাযায়।

এদিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট পৌছে আগুন লাগা কক্ষ থেকে সড়িয়ে নিয়ে বাকিদের।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নতুন ভবনের ৫ম তলায় রোগীরা চিকিৎসাধীন ছিলো।
গতকাল ৯টার পর হঠাৎ একটি বৈদুতিক বাল্প বিস্ফোরিত হয়ে আগুন লেগে যায়। তাৎক্ষণিক রোগীরা যে যেভাবে পারে বেরিয়ে যায়। এতে কোন হতাহত হয়নি।

এ বিষয়ে মুন্সীগঞ্জে ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক শফিকুল ইসলাম বলেন, রাত সাড়ে ৯টার দিকে খবর পেয়ে ফায়ার সার্ভিসের ২টি টিম হাসপাতালে উপস্থিত হই। তবে এর মধ্যেই হাসপাতালে থাকা নির্বাপনের সরঞ্জাম দিয়ে আগুন নিভায় উপস্থিতিরা। কক্ষটিতে ৭জন রোগী ছিলো। সেখানে পরিদর্শন করে তাদের সরিয়ে নেওয়া হচ্ছে। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে।

এই বিভাগের আরো খবর