1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মুন্সীগঞ্জে শ্রীনগর বাজারে আগুন, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই - আজকের কাগজ
রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:০৯ পূর্বাহ্ন
শিরোনাম:

মুন্সীগঞ্জে শ্রীনগর বাজারে আগুন, অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই

মুন্সীগঞ্জ প্রতিনিধি
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ মে, ২০২৫ ১০:৩৬ এএম
শেয়ার করুন
মুন্সীগঞ্জের শ্রীনগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
গতকাল বৃহস্পতিবার (১৫ মে) দিনগত রাত ২টার দিকে এ ঘটনা ঘটে ।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত ২টার দিকে আগুন লাগে। মুহূর্তেই তা ছড়িয়ে পড়ে বাজারের মূল অংশে। বিশেষ করে কাপড় পট্টি, বানিয়া পট্টি ও মুরগি পট্টি নামে পরিচিত তিনটি গলিতে। পরিস্থিতি সামাল দিতে ফায়ার সার্ভিসকে হিমশিম খেতে হয়।
আগুন নেভাতে এগিয়ে আসে পুলিশ, দোকানদার ও স্বেচ্ছাসেবকেরা। আগুনে কমপক্ষে ৫০টিরও বেশি দোকান সম্পূর্ণভাবে পুড়ে ছাই হয়ে গেছে। যার মধ্যে কাপড়, মুদিখানা ও মুরগির দোকান রয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার দেওয়ান আজাদ বলেন, ‘রাত দুইটার কিছু পর আমরা আগুন লাগার খবর পাই। দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ছয়টি ইউনিট একযোগে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করি। দীর্ঘ তিন ঘণ্টার চেষ্টায় ভোর পাঁচটার দিকে আগুন অনেকটাই নিয়ন্ত্রণে আসে। তবে আগুন এখনো পুরোপুরি নেভেনি।
এই বিভাগের আরো খবর