1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল নাইসের - আজকের কাগজ
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম:
২৪ ঘণ্টায় হাম ও উপসর্গে আরও তিন মৃত্যু, হাসপাতালে ১১৫৯ এমপি আমির হামজার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ট্রাম্প ‌‘মিথ্যা’ বলছেন এবং যুদ্ধবিরতির জন্য ‘মরিয়া’: ইরানি জেনারেল ডাকাতি নয়, জমিজমা সংক্রান্ত বিরোধে নওগাঁয় চার খুন: পুলিশ সুপার থামেনি স্বপ্ন—প্রসবের ৩ দিনেই পরীক্ষার হলে মা শিক্ষকদের পদোন্নতির দাবিতে ববিতে একাডেমিক শাট ডাউন,সেশন জট শঙ্কায় শিক্ষার্থীরা ধর্মপাশায় হাওরের অর্ধেকের বেশি বোরো ধান বৃষ্টির পানিতে তলিয়েছে টেকনাফের পাহাড়ে তিন যুবকের রক্তাক্ত মরদেহ কুবিতে বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তিতে শিক্ষক-শিক্ষার্থীরা চৌদ্দগ্রামে স্বামীর দেওয়া আগুনে দ্বগ্ধ হয়ে চিকিৎসাধীন অবস্থায় গৃহবধূর মৃত্যু

মোটরসাইকেলে ঘুরতে বেরিয়ে প্রাণ গেল নাইসের

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৯ মে, ২০২৪ ৩:১২ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামে বন্ধুকে নিয়ে সোনাহাট সেতু পাড়ে ঘুরতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে পড়ে তানভীর ওয়াহিদ নাইস (২২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

আজ বুধবার (২৯ মে) সকালে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই যুবকের মৃত্যু হয়। নিহত নাইস ভূরুঙ্গামারী উপজেলা সদর ইউনিয়নের দেওয়ানের খামার গ্রামের মৃত নজরুল ইসলাম মাস্টারের ছেলে।

পুলিশ ও স্থানীয়রা জানান, গতকাল মঙ্গলবার (২৮ মে) সন্ধ্যায় নাইস ও তার দুই বন্ধু মিলে একটি ডিসকোভার ১২৫ সিসি মোটরসাইকেলে সোনাহাট সেতু পাড়ে ঘুরতে যান। ফেরার পথে রাত আনুমানিক ৮টার দিকে পাটেশ্বরী বাজার পার হয়ে কোম্পানির মোড় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যায় মোটরসাইকেলটি। এ ঘটনায় চালক নাইস মারাত্মকভাবে আহত হন।

মুমূর্ষু অবস্থায় তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক রাতেই তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ বুধবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় ।

ভুরুঙ্গামারী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরসাইকেল নিয়ন্ত্রণ হাড়িয়ে এক যুবকের মৃত্যু হয়েছে।

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *