1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাজনৈতিক সুবিধা নিতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে : শিক্ষামন্ত্রী - আজকের কাগজ
শনিবার, ০২ মে ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

রাজনৈতিক সুবিধা নিতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে : শিক্ষামন্ত্রী

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৭ জানুয়ারী, ২০২২ ৩:০৩ পিএম
শেয়ার করুন

পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি দাবি করেছেন, চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রস্তাবিত জায়গায় তার পরিবারের কারো জমি নেই। তিনি বলেছেন, ‘রাজনৈতিক সুবিধা নিতে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। একটি কুচক্রী মহল নিজেদের স্বার্থ উদ্ধারে আমার ও আমার পরিবারের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে।’

আজ বৃহস্পতিবার সন্ধ্যায় রাজধানী হেয়ার রোডের সরকারি বাসভবনে সংবাদ সম্মেলনে এ দাবি করেন।

চাঁদপুরে সরকার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভূমি অধিগ্রহণ নিয়ে শিক্ষামন্ত্রী ও তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছে-এ বিষয়ে কথা বলতেই সংবাদ সম্মেলন ডাকেন দীপু মনি।

অভিযোগ উঠেছে, ভূমি অধিগ্রহণের আগেই সেখানকার সাড়ে ৬২ একর জমি মৌজা দরের চেয়ে ২০ গুণ বেশি দাম দেখিয়ে দলিল করা হয়েছে। এ নিয়ে গণমাধ্যমে প্রতিবেদনও প্রকাশ হয়েছে। অভিযোগ রয়েছে, সরকারের কাছ থেকে ৩৫৯ কোটি টাকা বাড়তি নেওয়ার এ কারসাজিতে জড়িত ব্যক্তিরা শিক্ষামন্ত্রী দীপু মনির ঘনিষ্ঠ ও তার নিকটাত্মীয়।

দীপু মনি বলেন, ‘চাঁদপুরে আমার ক্রয়সূত্রে কোনো জমি নেই। পৈত্রিক সূত্রে থাকতে পারে। আমার কাছে যা তথ্য-প্রমাণ আছে, তা থেকে বলতে পারি আমার বড় ভাই অধিগ্রহণের আগেই বিক্রি করে দেন। বিশ্ববিদ্যালয়ের ওই জায়গায় আমার বা পরিবারের কারো জমি নেই। রাজনৈতিক কোনো সহকর্মীর জমি থাকতে পারে।’

কারসাজিতে জড়িতদের মধ্যে শিক্ষামন্ত্রীর নিকটাত্মীয়-গণমাধ্যমে প্রকাশিত এমন খবরকে উদ্দেশ্যমূলক বলে মন্তব্য করেন শিক্ষামন্ত্রী।

তিনি বলেন, ‘আমার পরিবারের কেউ কোনো ধরনের দুর্নীতির সঙ্গে জড়িত নয়। তবে অন্য কেউ দুর্নীতি করেছে কিনা- তা তদন্ত করে দেখা উচিত এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া উচিত।’

এই বিভাগের আরো খবর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *