1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
রাবিতে অ্যাডহক ভিত্তিতে বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগ - আজকের কাগজ
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৫ পূর্বাহ্ন
শিরোনাম:
দেশের সব প্রতিষ্ঠান ও অর্থনীতি ফ্যাসিস্ট সরকার ধ্বংস করে গেছে : প্রধানমন্ত্রী ডিএনসিসির সাড়ে ৪ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা বিদেশি শিক্ষার্থী ও সাংবাদিকদের ভিসার মেয়াদ সীমিত করছে ট্রাম্প প্রশাসন খেলাপির জামিনদার হলেও প্রার্থিতা বাতিল করবে ইসি শেখ হাসিনার আত্মসমর্পণের কোনো সুযোগ নেই, দেশে ফিরলেই গ্রেপ্তার: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ম্যারাডোনাকে জয় উৎস্বর্গ করে মেসি বললেন ‘ফাইনাল হবে সমানে সমান’ কুড়িগ্রামে নিজ ঘরে আগুন দিয়ে অস্ত্র হাতে যুবকের তাণ্ডব বেরোবিতে যথাযোগ্য মর্যাদায় জুলাই শহিদ দিবস ২০২৬ পালিত ববি হলে শিবিরকর্মীর ওপর মব সৃষ্টি, ছাত্রদল সভাপতিসহ ২০-২৫ জনের বিরুদ্ধে লিখিত অভিযোগ খেলাপি ঋণ কমাতে বিশেষ ‘এক্সিট পলিসি’ চালু

রাবিতে অ্যাডহক ভিত্তিতে বিপুল সংখ্যক কর্মকর্তা-কর্মচারী নিয়োগের অভিযোগ

বিশ্ববিদ্যালয় প্রতিবেদক, রাবি
  • আপডেট টাইম : সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬ ৯:৩৬ পিএম
শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বর্তমান প্রশাসনের বিরুদ্ধে নিয়ম বহির্ভূতভাবে অ্যাডহক ভিত্তিতে বিপুল সংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে।

সোমবার (০৯ ফেব্রুয়ারি) অনুষ্ঠিতব্য সিন্ডিকেট সভায় বিষয়টি অনুমোদনের জন্য উত্থাপিত হতে পারে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের তিনটি শিক্ষক সংগঠন— জিয়া পরিষদ, জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম এবং ইউট্যাব।

সংগঠনগুলো উল্লেখ করেছে, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বর্তমান কর্তৃপক্ষের নিয়োগের ক্ষেত্রে এই উদ্যোগ মোটেই গ্রহণযোগ্য নয়। এছাড়াও এই স্বল্প সময়ে বিজ্ঞাপন ছাড়া এত অধিকসংখ্যক কর্মকর্তা ও কর্মচারী নিয়োগে ব্যাপক আর্থিক লেনদেনের বিষয়টিও আলোচিত হচ্ছে।

এছাড়াও তারা, বিশ্ববিদ্যালয়সমূহের অভিভাবক হিসেবে এই নিয়ম বহির্ভূত অবৈধ নিয়োগ বন্ধে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) দ্রুত হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের জিয়া পরিষদের সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের নিয়োগ হবে স্বচ্ছতার ভিত্তিতে। নিয়োগের জন্য ওপেন সার্কুলার দেওয়া হবে, সবাই আবেদন করবেন এবং যোগ্যতার ভিত্তিতে নিয়োগ পাবেন—এটাই আমাদের কাম্য। কিন্তু সেটি না হয়ে যদি রাতের আঁধারে নিয়োগ হয়, সেটি হবে জুলাই আন্দোলনে নিহত হওয়া প্রায় দেড় হাজার শিক্ষার্থীর রক্তের সঙ্গে বেইমানির সামিল। বর্তমান প্রশাসন জুলাইয়ের ফসল—এটা তাদের ভুললে চলবে না।’

এ বিষয়ে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের সভাপতি অধ্যাপক ড. আব্দুল আলীম বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা জুলাই আন্দোলন করেছিল দেশ থেকে বৈষম্য দূর করার জন্য, কিন্তু রাবিতে সেই বৈষম্য রয়েই গেছে। সম্প্রতি রাবিতে অ্যাডহকে ডাক্তার ও কর্মকর্তা নিয়োগ হয়েছে। কিন্তু যদি সার্কুলার দিয়ে এই নিয়োগ হতো, তাহলে যোগ্য প্রার্থীরা এখানে সুযোগ পেতেন। এই বৈষম্যের ফলে আজ আমরা ইউজিসি বরাবর স্মারকলিপি দিয়েছি।’

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মাঈন উদ্দিন বলেন, নিয়োগ নিয়ে তারা অভিযোগ করতেই পারে। বিশ্ববিদ্যালয় প্রশাসন নিয়োগে অনিয়ম করেছে—এমন তথ্য-প্রমাণ নিয়ে তারা আমাদের কাছে আসুক। নিয়ম মেনেই আমরা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করেছি। জনবল সংকট থাকায় কয়েকটি পদে আমরা অ্যাডহক নিয়োগ দিয়েছি। বর্তমান প্রশাসন মেধাবীদের বাছাই করে নিয়োগ দিয়েছে বলে জানান তিনি।

এই বিভাগের আরো খবর