শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০২:০৫ পূর্বাহ্ন
শিরোনাম:
শতকোটি টাকার সেতু অচল, ৫.৭১ একর জমিতে সাত বছরের জট! চাঁদা দাবির প্রতিবাদ করায় ছুরিকাঘাতে এক যুবককে হত্যার ঘটনায় এসআরবি’র জালে গ্রেপ্তার ১ সশস্ত্র বাহিনী দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক: প্রধানমন্ত্রী শাহরুখের সঙ্গে তুলনাকে প্রশংসা হিসেবেই দেখেন আরিয়ান खान মানুষ হত্যা ও অগ্নিসন্ত্রাস সন্ত্রাসীদের কর্মকাণ্ড: সমাজকল্যাণমন্ত্রী মিরপুরে স্বর্ণ ছিনতাইয়ের নাটক সাজিয়ে ভাগাভাগি, ছাত্রদল নেতাসহ গ্রেপ্তার আট রেলের টিকিটিংয়ে নতুন টেন্ডার: আসছে আরও নতুন লোকোমোটিভ কটিয়াদীতে ট্রাক ও পিকআপের ত্রিমুখী সংঘর্ষে চারজন আহত দেশের প্রথম জাতীয় অ্যারো জিনিয়াস প্রতিযোগিতায় রানার্সআপ রুয়েটের ‘অ্যারো ভেনম’ নওগাঁয় পাঁচ হাজার বস্তা মজুদ সার জব্দ ব্যবসায়ীর জরিমানা সরকারি মূল্যে বিক্রি

রাবিতে ইসলামিক স্টাডিজ অ্যালামনাইয়ের তৃতীয় সম্মিলন ১৯ ও ২০ ডিসেম্বর

রিপোর্টার নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ ৯:৩৯ পিএম
Advertisement
শেয়ার করুন

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) ইসলামিক স্টাডিজ বিভাগের প্রাক্তন ও বর্তমান শিক্ষার্থীদের নিয়ে দুই দিনব্যাপী ‘অ্যালামনাই তৃতীয় সম্মিলন-২০২৬’ আয়োজনের প্রস্তুতি গ্রহণ করেছে ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন। আগামী ১৯ ও ২০ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে এই মিলনমেলা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার দুপুরে বিভাগের অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে আয়োজকরা এই ঘোষণা দেন।

সংবাদ সম্মেলনে সম্মিলনের আহ্বায়ক ও ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. বেলাল হোসেন লিখিত বক্তব্যে বলেন, বিভাগের সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে সৌহার্দ্য, পারস্পরিক যোগাযোগ ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করাই এই আয়োজনের মূল লক্ষ্য। এটি কেবল একটি পুনর্মিলনী নয়, বরং বিশ্ববিদ্যালয়ের স্মৃতিময় প্রাঙ্গণে ফিরে আসা, শ্রদ্ধেয় শিক্ষকদের সান্নিধ্য পাওয়া এবং সহপাঠীদের সাথে সময় কাটানোর এক অনন্য সুযোগ।

সম্মিলনে অংশ নেওয়ার সুযোগ পাবেন বিভাগ থেকে বি.এ. (অনার্স), এম.এ., এম.ফিল ও পিএইচডি ডিগ্রি অর্জনকারী সাবেক শিক্ষার্থীরা। এছাড়া বর্তমানে অধ্যয়নরত অনার্স প্রথম বর্ষ থেকে এম.এ. শেষ সেমিস্টার পর্যন্ত শিক্ষার্থীরা সহযোগী সদস্য হিসেবে উপস্থিত থাকতে পারবেন। অংশগ্রহণকারীদের পরিবারের সদস্য যেমন স্বামী, স্ত্রী ও সন্তানরাও জনপ্রতি ১ হাজার ৫০০ টাকা ফি প্রদানের মাধ্যমে অনুষ্ঠানে যোগ দেওয়ার সুযোগ পাবেন।

নিবন্ধন ফির বিষয়টি স্পষ্ট করে আয়োজকরা জানিয়েছেন, সাধারণ সদস্যদের জন্য ৩ হাজার টাকা, নতুন আজীবন সদস্যদের জন্য ৭ হাজার ৫০০ টাকা এবং পুরোনো আজীবন সদস্যদের জন্য ২ হাজার ৫০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। এছাড়া বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীদের জন্য নিবন্ধন ফি ধরা হয়েছে ১ হাজার ৫০০ টাকা। যারা ২০২০ সালের সম্মিলনে নিবন্ধিত ছিলেন, এমন আজীবন ও সাধারণ সদস্যদের জন্য ৫০০ টাকা ছাড়ের বিশেষ ব্যবস্থা রাখা হয়েছে।

নিবন্ধন সম্পন্ন করার নিয়মাবলি সম্পর্কে জানানো হয়, অগ্রণী ব্যাংকের রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখায় ‘ইসলামিক স্টাডিজ অ্যালামনাই অ্যাসোসিয়েশন’-এর সঞ্চয়ী হিসাবে নির্ধারিত ফি জমা দিতে হবে। এরপর নির্দিষ্ট গুগল ফর্মে প্রয়োজনীয় তথ্য, ছবি ও ব্যাংক জমার রসিদ আপলোড করে রেজিস্ট্রেশন চূড়ান্ত করতে হবে। আগ্রহীদের আগামী ৩০ নভেম্বর রাত ১২টার মধ্যে এই প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। অনুষ্ঠানসংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য বিভাগের ওয়েবসাইট (https://csa.ru.ac.bd/isaa/isaa) ভিজিট করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ভবিষ্যতে বিভাগের সার্বিক উন্নয়ন ও কল্যাণে সম্মিলিতভাবে কাজ করার নতুন দিগন্ত উন্মোচিত হবে।

আয়োজকদের প্রত্যাশা, এই সম্মিলনের মাধ্যমে প্রায় ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জন শিক্ষার্থী অংশ নেবেন। প্রাক্তন শিক্ষার্থীদের অর্জিত অভিজ্ঞতা ও পেশাগত দক্ষতাকে কাজে লাগিয়ে বর্তমান শিক্ষার্থীদের শিক্ষা ও কর্মজীবনের উন্নয়নে একটি শক্তিশালী ও সুসংগঠিত নেটওয়ার্ক গড়ে তোলাই এর মূল উদ্দেশ্য। সুষ্ঠু ব্যবস্থাপনার স্বার্থে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করে অনুষ্ঠানে অংশগ্রহণের আহ্বান জানিয়েছেন আয়োজক কমিটির সদস্যরা। আয়োজকেরা জানান, সম্মিলনে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৫০০ জন অংশগ্রহণ করবেন বলে তাঁরা আশা করছেন।

এই বিভাগের আরো খবর