
সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার পাঙ্গাসী ইউপির চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি ও অনিয়মের অভিযোগ করেছেন ১২ (মেম্বার) সদস্য। একইসঙ্গে তারা চেয়ারম্যানের অপসারণ দাবি করে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে অনাস্থা প্রস্তাব দিয়েছেন।
বৃহস্পতিবার (৯ মে) বিকেলে উপজেলা নির্বাহী কার্যালয়ে অনাস্থা প্রস্তাব দেন পাঙ্গাসী ইউপির (মেম্বার) সদস্যরা। এর আগে তারা জরুরি সভা করে চেয়ারম্যান রফিকুল ইসলামের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দাখিলের সিদ্ধান্ত নেন। শুক্রবার (১০ মে) সকালে রায়গঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নাহিদ হাসান খান অনাস্থা প্রস্তাবের বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার বিকেলে চেয়ারম্যানের বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব দিয়েছেন ইউপি সদস্যরা। অনাস্থা প্রস্তাবে ১২ সদস্য স্বাক্ষর করেছেন। তাদের অভিযোগ, দীর্ঘ দুই বছর চার মাস সময়ের মধ্যে চেয়ারম্যান রফিকুল ইসলাম নানা অনিয়মে জড়িয়ে পড়েন। একাধিকবার সতর্ক করার পরও তিনি অনিয়ম করে যাচ্ছেন। ইউপি সদস্যদের কোনো সম্মানি ভাতা না দিয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্পের সভা।
Leave a Reply