1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি - আজকের কাগজ
বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ১১:৪৮ অপরাহ্ন
শিরোনাম:
হাসিনাকে ফেরানোর অভিযোগে কুবির ১১ শিক্ষকের সম্পৃক্ততা, তদন্তে ৪ সদস্যের কমিটি বর্ষা বিপ্লবের কনসার্টে হট্টগোল ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশের প্রত্যাশা পূরণ হয়নি, লড়াই অব্যাহত থাকবে জুলাইয়ের অনুষ্ঠানে তথ্যচিত্র নিয়ে বিতর্ক-হট্টগোল, বেরিয়ে গেলেন এনসিপি নেতারা প্রেমের টানে কেরানীগঞ্জে চীনা যুবক, ধর্ম বদলে করলেন বিয়ে জুলাইয়ের কৃতিত্ব নেওয়ার জন্য সবাই প্রতিযোগিতায় নেমেছে : স্বরাষ্ট্রমন্ত্রী পলাতক ফ্যাসিবাদের পুনরুত্থান রোধে জাতীয় ঐক্য দৃঢ় করতে হবে: মাহদী আমিন সাতভিটার সেই ঘরে আজও ফেরেনি আশিক জুলাই সনদের দাবিতে হিলিতে সমাবেশ-গনমিছিল জুলাই গণঅভ্যুত্থান সাম্য, ঐক্য ও নতুন বাংলাদেশ গঠনের প্রত্যয়: ইউএফটিবি উপাচার্য

সংবাদ সম্মেলন ডেকেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : সোমবার, ২৪ ফেব্রুয়ারী, ২০২৫ ১২:৪৪ পিএম
শেয়ার করুন

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়েছে। আজ সোমবার সন্ধ্যা ৭টায় রাজধানীর বাংলামোটরের রূপায়ন টাওয়ারে নিজস্ব কার্যালয়ে সংবাদ সম্মেলন করবেন তারা।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটি থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানানো হয়েছে।

আগামী বুধবার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ হতে যাচ্ছে বলে জানা গেছে। দলটির আহ্বায়ক হিসেবে নাম শোনা যাচ্ছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা নাহিদ ইসলামের। নতুন দলের দায়িত্ব নেওয়ার আগে উপদেষ্টা পদ থেকে তিনি পদত্যাগ করবেন।

দ্বিতীয় সর্বোচ্চ পদ অর্থাৎ সদস্যসচিব পদ নিয়ে আখতার হোসেনের নাম শোনা যাচ্ছে। যদিও এর আগে এ পদে একাধিক জনের নাম সামনে আসে। সব পক্ষের সমঝোতায় আখতারই এ পদে আসছেন বলে জোরেসোরে শোনা যাচ্ছে।

এই বিভাগের আরো খবর