1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার - আজকের কাগজ
সোমবার, ১৫ জুন ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
শিরোনাম:
চট্টগ্রামের আনোয়ারায় ছুরিকাঘাতে মা-মেয়ে হত্যাকারীকে গ্রেফতার করেছে পুলিশ ঢাকার ৪ বাস টার্মিনাল দ্রুত স্থানান্তরের নির্দেশ প্রধানমন্ত্রীর যৌতুকের টাকা আনতে চাপ, মারধর ও হত্যার হুমকি- ছাত্রদল নেতার বিরুদ্ধে স্ত্রীর লিখিত অভিযোগ নওগাঁয় প্রধান শিক্ষকের বিরুদ্ধে শিক্ষার্থীদের যৌন হেনেস্তার অভিযোগ প্রতিমন্ত্রীর দুই ছেলের নামে দুই ইউনিয়ন বন্ধুত্বের বেশে দাদাগিরি এ দেশের জনগণ মেনে নেবে না : গোলাম পরওয়ার সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার তোষামোদ নয়, জনগণের সামনে সত্য তুলে ধরুন : প্রধানমন্ত্রী সড়ক আছে সেতু নাই! বিকল্প পথে স্থানীয়দের যাতায়ত, দেখার কেউ নেই! সিএমপি’র ৫ থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা পদে রদবদল

সন্ত্রাসবিরোধী মামলায় ইউপি চেয়ারম্যান গ্রেপ্তার

মোবাশ্বের নেছারী, কুড়িগ্রাম
  • আপডেট টাইম : সোমবার, ১৫ জুন, ২০২৬ ৯:৩০ পিএম
শেয়ার করুন

কুড়িগ্রামের উলিপুরে সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা মামলায় তবকপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক মোখলেছুর রহমানকে (৪৮) গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার গভীর রাতে উপজেলার তবকপুর ইউনিয়নের মন্ডলপাড়া গ্রামে নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। তিনি ওই গ্রামের মফিজুল হকের ছেলে।
পুলিশ জানায়, গত ৭ জুন ধামশ্রেণী ইউনিয়নের রানিগঞ্জ চৌমুহনী-অনন্তপুর সড়কের টেংরাকুড়া সেতু এলাকায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা টায়ারে আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ করেন। এ সময় লাঠিসোঁটা, লোহার রডসহ দেশীয় অস্ত্র নিয়ে তারা অবস্থান নেন বলে অভিযোগ রয়েছে।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়। পরে জননিরাপত্তা বিঘ্নিত করা ও সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে উলিপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে মামলা দায়ের করা হয়।
পুলিশের দাবি, ওই মামলায় মোখলেছুর রহমান পলাতক আসামি ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
উলিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাঈদ ইবনে সিদ্দিক বিষয়টি নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত আসামিকে সোমবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

এই বিভাগের আরো খবর