1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাকিবের নিরাপত্তার বিষয়ে ক্রীড়া উপদেষ্টা যা বললেন - আজকের কাগজ
রবিবার, ৩১ মে ২০২৬, ০৭:২৩ পূর্বাহ্ন
শিরোনাম:
বিনামূল্যে বিশ্বকাপ দেখা যাবে ইউটিউবে অসহায় মানুষের পাশে দাঁড়ান: দলীয় নেতাকর্মীদের প্রধানমন্ত্রী শহীদ জিয়াউর রহমানের আদর্শে দেশ পরিচালনা হচ্ছে: স্পিকার ঢাকা বিশ্ববিদ্যালয় একটা কোচিং সেন্টার: ববি হাজ্জাজ ‘মেসি কী করবে, আগে বোঝা যায় না’ ফুটপাতে সন্তান প্রসব মানসিক ভারসাম্যহীন নারীর, দায়িত্ব নিল প্রশাসন হিলিতে ঈদ উপলক্ষে বর্ণাঢ্য লিজেন্ডস ফুটবল ম্যাচ অনুষ্ঠিত আদ-দ্বীনের পোস্ট অপারেটিভ ওয়ার্ডে নির্মাণ ত্রুটি পেয়েছে স্বাস্থ্য অধিদপ্তর চিড়িয়াখানায় মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ কে দেখতে দর্শনার্থীদের ভিড় নির্বাচনের আগে আর্মেনিয়ার পশ্চিমমুখী অবস্থান ঠেকাতে রাশিয়ার গোপন তৎপরতার অভিযোগ

সাকিবের নিরাপত্তার বিষয়ে ক্রীড়া উপদেষ্টা যা বললেন

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : রবিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৪ ১:৪৯ পিএম
শেয়ার করুন

ভারতের মাটিতে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলছে বাংলাদেশ। এরপর তিনটি টি-টোয়েন্টিও খেলবে। ভারত সফর শেষে বাংলাদেশের অ্যাসাইন্টমেন্ট ঘরের মাঠে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ। আর এই সিরিজ খেলেই সাদা ফরম্যাটকে বিদায় জানানো ঘোষণা দিয়েছেন টাইগার তারকা সাকিব আল হাসান।

পাশাপাশি সাকিব নিশ্চয়তা চেয়েছেন, বাংলাদেশে সিরিজ খেলে যাতে যুক্তরাষ্ট্রে পরিবারের কাছে ফিরতে পারেন। কিন্তু কানপুরের চলমান বৃষ্টিবিঘ্নিত টেস্টই হয়ে থাকতে পারে সাকিবের শেষ টেস্ট।

আজ শনিবার সাকিবের বিষয়ে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, ‘খেলোয়াড় সাকিবের যথাযথ নিরাপত্তা নিশ্চিত করাই আছে। তবে, ফ্যাসিস্ট সরকারের সংসদ সদস্য সাকিব আল হাসানের বিপক্ষে জনমনে তৈরি হওয়া ক্রোধের বিপরীতে নিরাপত্তা দেওয়ার নিশ্চয়তা চাওয়া অবান্তর।’

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি ফারুক আহমেদও সাংবাদিকদের এর আগে বলেছিলেন, সাকিবের নিরাপত্তা নিশ্চিত করা বিসিবির পক্ষে সম্ভব নয়, এটি বিসিবির কাজও নয়। নিরাপত্তার বিষয়টি পুরোপুরি সরকারের হাতে।

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আজ সাংবাদিকদের প্রশ্নের জবাবে বিসিবি পরিচালক ও সাকিবের দীর্ঘ দিনের কোচ নাজমূল আবেদীনও ঘরের মাঠে সাকিবের শেষ টেস্ট খেলার সম্ভাবনা কম বলে মন্তব্য করেছেন। তিনি বলেন, ‘আমিও চাইব ওর মতো একজন খেলোয়াড় দেশে খেলা শেষ করবে, সংস্কৃতির ব্যাপারও আছে এখানে। তবে দুর্ভাগ্যজনকভাবে অনিবার্য কারণবশত এই মুহূর্তে সেই সম্ভাবনা দেখছি না। কারণ ক্রিকেট বোর্ড বলেছে, যে ধরনের নিরাপত্তা সাকিব চাচ্ছে, ক্রিকেট বোর্ডের পক্ষে সেটা সম্ভব নয়।’

এই বিভাগের আরো খবর