1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
সাদুল্লাপুরে শীতকালীন পিঠা উৎসব - আজকের কাগজ
বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬, ০১:১৪ পূর্বাহ্ন

সাদুল্লাপুরে শীতকালীন পিঠা উৎসব

সাদুল্লাপুর (গাইবান্ধা)প্রতিনিধি
  • আপডেট টাইম : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫ ১০:০৬ পিএম
শেয়ার করুন

গাইবান্ধার সাদুল্লাপুরে উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে প্রতি বছরের ন্যায় এবারেও আনন্দমুখর পরিবেশে ‘পিঠা উৎসব–২০২৫’ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত এ উৎসবে স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জনপ্রতিনিধি, নারী উদ্যোক্তাসহ বিভিন্ন শ্রেণি–পেশার মানুষজন অংশ নেন।
এতে নারী উদ্যোক্তদের তৈরিকৃত গ্রাম বাংলার ঐতিহ্য ভাপা, চেচকাটা, পুলি, নারকিলি, সন্দেশসহ নানা ধরনের শীতের সাজানো পিঠা প্রদর্শন করা হয়।

আর এসব হরেক রকম বাহারী পিঠার স্বাদ নেন উপস্থিত অতিথিগণ।
অনুষ্ঠানে উপস্থিত অতিথিবৃন্দ বলেন, পিঠা উৎসব কেবল আনন্দ–উৎসব নয়, নারীদের স্বহস্তে তৈরি পণ্য প্রদর্শন, উদ্যোক্তা তৈরি ও অর্থনৈতিকভাবে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করে। এমন আয়োজন গ্রামীণ সংস্কৃতি ও বাংলার ঐতিহ্যকে ধরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

এই বিভাগের আরো খবর