1. ajkerkagojbd22@gmail.com : Ajker Jagoj : Ajker kagoj
  2. asikkhancoc085021@gmail.com : asikengg :
  3. minniakter1@gmail.com : minni akter : minni akter
হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার - আজকের কাগজ
রবিবার, ১৭ মে ২০২৬, ০১:০৬ অপরাহ্ন
শিরোনাম:
আবু সাঈদ হত্যা মামলায় সাজাপ্রাপ্ত বেরোবির সাবেক ভিসি গ্রেফতার মুন্সীগঞ্জে প্রশাসক কাপ ফুটবল টুর্নামেন্ট ২০২৫-এর ফাইনালে চ্যাম্পিয়ন মুরমা বয়েজ ক্লাব স্বেচ্ছাসেবক দলের ঢাকা মহানগরের ২ কমিটিতে আলোচনায় যারা প্রবাসীদের জন্য আধুনিক আবাসন প্রকল্প, ২ মাসের মধ্যে মিলবে ‘প্রবাসী কার্ড’ ফেসবুকে সমালোচনার পর প্রত্যাহার হচ্ছেন এসপিরা বাসাভাড়ার টাকা শোধে স্ত্রী-মেয়েকেই বাড়িওয়ালার হাতে তুলে দেন স্বামী! রোববার টানা ৬ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায় পুলিশকে মারধর করে হাতকড়াসহ আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭ রক্তচক্ষু উপেক্ষা করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করতে হবে: জামায়াত আমির ডিমএমপিতে বড় রদবদল

হত্যা মামলার পলাতক আসামি গ্রেপ্তার

চট্টগ্রাম ব্যুরো
  • আপডেট টাইম : শনিবার, ১৬ মে, ২০২৬ ৬:৫২ পিএম
শেয়ার করুন

মহানগরীর বায়েজিদ থানার একটি হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেনকে (২৮) গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতারকৃত ইকবাল হোসেন ভোলার লালমোহন থানার খাইগোবাড়ি এলাকার মো. সালাউদ্দিন ওরফে সালামত ক্বারির ছেলে।

শনিবার (১৬ মে) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে র‍্যাব।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারে, বৃহস্পতিবার বায়েজিদ থানার হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি ইকবাল হোসেন চান্দগাঁও এলাকায় অবস্থান করছে। পরে র‌্যাব-৭ চট্টগ্রাম ও র‌্যাব-৮ বরিশালের যৌথ আভিযানিক দল সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।

র‍্যাব-৭ চট্টগ্রামের সহকারী পরিচালক (মিডিয়া) এ আর এম মোজাফ্ফর হোসেন বলেন, দীর্ঘদিন ধরে পলাতক থাকা সাজাপ্রাপ্ত আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাবের গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় হত্যা মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি ইকবাল হোসেনকে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও বলেন, গ্রেফতার আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য তাকে চান্দগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে।

এই বিভাগের আরো খবর