বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
শিরোনাম:
আগামীকালের জেলাভিত্তিক বিক্ষোভ সফল করতে জামায়াতের জোরালো আহ্বান নওগাঁয় সপ্তাহের ব্যাবধানে দুই মরদেহ উদ্ধার পরিবারের অভিযোগ হত্যা গোপালগঞ্জের সেই পুলিশ সুপার হাবীবুল্লাহকে এবার খাগড়াছড়ি বদলি সেঞ্চুরিয়নে ইনিংস ও ২১৯ রানে হেরে ধবলধোলাই বাংলাদেশ বিশ্ববাজারে আবারও কমল সোনার দাম আ.লীগকে বিলুপ্ত ও সামাজিক মাধ্যমে ব্লক চেয়ে রিট বাংলাদেশসহ ১৬ দেশে নতুন শুল্ক বসাতে পারে যুক্তরাষ্ট্র বগুড়ায় বিএনপি কার্যালয়ে আগুন পার্লামেন্টে ফিলিস্তিনি ও মুসলমানদের প্রতি ইসরাইলি মন্ত্রীর বিদ্বেষমূলক মন্তব্য মসজিদের বৈদ্যুতিক তার চুরি নিয়ে সংঘর্ষ, নারীসহ আহত ৫ তিনজনের অবস্থা আশঙ্কাজনক

হাম ও উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১৯৬৭

অনলাইন ডেস্ক
  • আপডেট টাইম : শনিবার, ২৩ মে, ২০২৬ ৮:০২ পিএম
Advertisement
শেয়ার করুন

দেশে গত ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও ১৩ শিশুর মৃত্যু হয়েছে। এর মধ্যে একজন শিশুর শরীরে হাম শনাক্ত হয়েছিল। একই সময়ে হামের উপসর্গ নিয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছে ১ হাজার ৯৬৭ শিশু।

শনিবার (২৩ মে) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হামবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, হাম শনাক্ত হওয়া শিশুটির মৃত্যু হয়েছে বরিশালে। এছাড়া হামের উপসর্গে ঢাকায় চার শিশু, চট্টগ্রামে দুই, সিলেটে চার, বরিশালে এক এবং ময়মনসিংহে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, শুক্রবার সকাল ৮টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় আরও ১ হাজার ৯৬৭ শিশুর শরীরে হামের উপসর্গ দেখা দিয়েছে।

এ নিয়ে গত ১৫ মার্চ থেকে দেশে হামের উপসর্গে মোট ৪২৬ শিশুর মৃত্যুর তথ্য পাওয়া গেছে। একই সময়ে হাম শনাক্ত হওয়ার পর মারা গেছে ৮৬ শিশু।

এদিকে, চলতি বছরের ১৫ মার্চ থেকে এখন পর্যন্ত দেশে ৬২ হাজার ৫০৭ শিশুর শরীরে হামের উপসর্গ শনাক্ত হয়েছে। এ সময় হাসপাতালে ভর্তি হয়েছে ৪৯ হাজার ৩৮৯ শিশু। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৪৫ হাজার ১১ শিশু।

এই বিভাগের আরো খবর